নিরক্ষরতা একটি অভিশাপ - ব্যাখ্যা করো?
উত্তর: নিরক্ষরতায় দেশের আর্থ-সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় বলে এটি একটি অভিশাপ হিসেবে বিবেচিত হয়। নিরক্ষর জনগোষ্ঠীর প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকায় জীবনধারণের ন্যূনতম মৌল চাহিদা পূরণে পর্যাপ্ত যোগ্যতা বা দক্ষতা তৈরি হয় না। নিরক্ষররা সাক্ষরজ্ঞান ও দক্ষতা সম্পন্ন মানুষের চেয়ে অর্থনৈতিকভাবে কম উৎপাদনশীল হয় বলে তাদের পক্ষে দারিদ্র্যসীমা থেকে বের হয়ে আসা সম্ভব হয় না। এছাড়া তারা দেশের পরিবর্তিত আর্থ-সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সামঞ্জস্য রেখে গঠনমূলক ভূমিকায় নিজেদের উপস্থাপন করতে পারে না। এতে করে দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এজন্য নিরক্ষরতাকে একটি অভিশাপ বলা হয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
নিরক্ষরতা একটি অভিশাপ - ব্যাখ্যা করো?
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর