উদ্দীপকে যৌন নিপীড়ন সমস্যাকে তুলে ধরা হয়েছে।
বর্তমান সময়ের আলোচিত একটি সমস্যা হলো যৌন নিপীড়ন । সাধারণত কোনো পুরুষের আচার-আচরণে যখন কোনো নারী শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয় তখন তাকে যৌন নিপীড়ন বলে । যৌন নিপীড়নের ধরনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— অশ্লীল গান বাজানো বা গাওয়া, অশ্লীল বা উদ্দেশ্যমূলক কথা বলা, অশ্লীল অঙ্গভঙ্গি করা, পিছু নেওয়া, পথরোধ করে দাঁড়ানো, শিষ দেওয়া, প্রেম নিবেদন বা বিয়ের প্রস্তাব দেওয়া, প্রস্তাবে সাড়া না দিলে হুমকি দেওয়া ইত্যাদি ।
উদ্দীপকে দেখা যায়, রিমু অষ্টম শ্রেণিতে পড়ে। স্কুলে যাওয়া-আসার ক্ষেত্রে তাকে নানান রকম বাধার সম্মুখীন হতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এলাকার স্থানীয় বেকার যুবকরা তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। এক সময় রিমু পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে বর্ণিত সমস্যাটি যৌন নিপীড়ন সমস্যাকে ফুটিয়ে তুলেছে ।