উদ্দীপকে সেনবাগ গ্রামে পানিদূষণ নামক পরিবেশগত সমস্যার চিত্র ফুটে উঠেছে ।
পানিতে অতিরিক্ত বাহ্যিক পদার্থ যুক্ত হলে বা কোনো তাপীয় প্রক্রিয়ার দ্বারা পানি দূষিত হয়। আবার, যে পানি উদ্ভিদ ও প্রাণিকুলের জন্য নিরাপদ নয়, এমন পানিকে দূষিত পানি বলে। অর্থাৎ পানির মধ্যে যদি প্রয়োজনের অতিরিক্ত পদার্থ মিশ্রিত থাকে যা মানব এবং প্রাণিকুলের জন্য ক্ষতিকর এবং জলজ প্রাণীর জন্য হুমকিস্বরূপ তবে সেই পানিকে দূষিত পানি বলে । কৃষি জমিতে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার, জীবজন্তুর মৃতদেহ, শিল্প-কলকারখানার বর্জ্য, ময়লা-আবর্জনা প্রভৃতি পানির সংস্পর্শে আসলে পানি দূষিত হয়। এই পানিদূষণের ফলে পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। ফলে জলজ উদ্ভিদ ও প্রাণী শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন না পেয়ে মারা যেতে থাকে। তার ফলে নদীতে মাছের পরিমাণ কমে যায়। এতে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারা অসহায় হয়ে পড়ে। তাছাড়া কৃষিকাজে প্রচুর পরিমাণে বিশু:খ পানির প্রয়োজন হয়। কিন্তু নদীর পানি দূষিত হয়ে গেলে সেচযোগ্য পানির অভাবে কৃষিকাজেও ব্যাঘাত দেখা দেয়। এমতাবস্থায় অনেকেই তার পেশা পরিবর্তন করতে বাধ্য হয় । উদ্দীপকে পরিবেশগত সমস্যার উপরিউক্ত চিত্রই ফুটে উঠেছে।