শেয়ারFacebookWhatsApp

নয়াবাস পরিবার কী ?

উত্তর: বিবাহের পর নবদম্পতি যদি নতুন কোনো আবাসস্থলে বসবাস করে অর্থাৎ স্বামীর বাবার বাড়ি কিংবা স্ত্রীর বাবার বাড়িতে বসবাস না করে, তবে তাকে নয়াবাস পরিবার বলে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

নয়াবাস পরিবার কী ?

উদ্দীপক

স্লোগান-১: “ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট” স্লোগান-২: “মাদকাসক্তি হতাশায় নিমজ্জিত করে”

বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024

উত্তর

বিবাহের পর নবদম্পতি যদি নতুন কোনো আবাসস্থলে বসবাস করে অর্থাৎ স্বামীর বাবার বাড়ি কিংবা স্ত্রীর বাবার বাড়িতে বসবাস না করে, তবে তাকে নয়াবাস পরিবার বলে।

উত্তর

জনসংখ্যা বৃদ্ধির জন্য যেসব কারণ রয়েছে বাল্যবিবাহ তার অন্যতম । বাল্যবিবাহের ফলে দম্পতি অল্প সময়েই অনেকগুলো সন্তান জন্ম দেয়ার সুযোগ লাভ করে । যার ফলে জনসংখ্যাও দ্রুত বৃদ্ধি পায়। যারা বাল্যবিবাহ করে তারা জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কেও সচেতন না হয়ে অপরিকল্পিতভাবে সন্তান জন্ম দিতে থাকে, যার কারণেও জনসংখ্যা বৃদ্ধি পায় ।

উত্তর

ছক-১ জনসংখ্যা সমস্যাকে নিদের্শ করে । যদি কোনো দেশের জনসংখ্যা প্রয়োজনাতিরিক্ত বা জনসংখ্যার ফলে জনগণের কল্যাণ ব্যাহত কিংবা দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হয় তখন জনসংখ্যাকে সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ ও জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ। ১৯৫১ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত ৩০ বছরে এদেশের জনসংখ্যা দ্বিগুণ হয়েছে। বাংলাদেশের আয়তন এক থাকলেও জনসংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে। যার ফলে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 'বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১' অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১১৪০ জন। ক্ষুদ্র আয়তনবিশিষ্ট এদেশে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন সামাজিক সমস্যা দিনদিন বেড়েই চলছে। এসব সমস্যার মধ্যে খাদ্যাভাব, দারিদ্র্য, শিক্ষার অভাব, বাসস্থানের স্বল্পতা, যানবাহনে উপচে পড়া ভীড়, পরিবেশগত সমস্যা প্রভৃতি উল্লেখযোগ্য। যেমনটি ছক-১-এ ফুটে উঠেছে। উদ্দীপকের ছক-১-এ উল্লেখ করা হয়েছে, “ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট”। পূর্বোক্ত আলোচনা থেকে বোঝা যায়, এগুলো অধিক জনসংখ্যার প্রভাবে সৃষ্ট বিভিন্ন সামাজিক সমস্যা। অর্থাৎ উদ্দীপকের ছক-১ জনসংখ্যা সমস্যার ইঙ্গিত বহন করছে।

উত্তর

উদ্দীপকের স্লোগান- ২ মাদকাসক্তির ফলাফলকে তুলে ধরেছে। অর্থাৎ স্লোগান-২ মাদকাসক্তি সমস্যাকে নির্দেশ করছে। এ সমস্যা সমাধানে সমাজের সবার সচেতনতা কাম্য । মাদকাসক্তি 'মোকাবিলায় নানামুখী প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিবার এক্ষেত্রে প্রাথমিক ও মুখ্য ভূমিকা পালন করতে পারে। পরিবারের সদস্যদের মাঝে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকলে ব্যক্তি অসৎ সঙ্গ বা বন্ধু-বান্ধবের প্রভাবমুক্ত থাকতে পারে। পরিবারে নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্বারোপ করতে হবে। বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে শিশু-কিশোরদের প্রয়োজনীয় জ্ঞান-দানের ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম, প্রচার মাধ্যমে মাদকদ্রব্যের নেতিবাচক দিক সম্পর্কে ব্যাপক সচেতনতামূলক প্রচারণার ব্যবস্থা করতে হবে । মাদকাসক্তি প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকেও কাজে লাগাতে হবে। মাদক বিষয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে বিস্তারিত শুমারি হওয়া উচিত। মাদকদ্রব্যের চোরাচালান, বিক্রয়, বিপণন ও ব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্ন সরকারি সংস্থা যেমন- পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এছাড়া মাদকাসক্তি নিরাময় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রচেষ্টায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোতে আরও দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত সমাজকর্মী নিয়োগের ব্যবস্থা করতে হবে। উপরের আলোচনা শেষে বলা যায়, মাদকাসক্তি সমস্যা থেকে উত্তরণে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। অর্থাৎ সব পর্যায়ের ব্যক্তিবর্গকে এ সমস্যা সমাধানে সচেতন হতে হবে।
HSCSociology 2nd Paperবিএএফ শাহীন কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।