শেয়ারFacebookWhatsApp

নিরক্ষরতা কি?

উত্তর: স্বাক্ষর জ্ঞানের অভাবকে নিরক্ষরতা বলে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

নিরক্ষরতা কি?

উদ্দীপক

রুকাইয়া অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় তার পিতা মালেক মিয়া তাকে বিয়ে দেয়। বিয়ের সময় পাত্রের বাবা জহির মিয়ার দাবি অনুযায়ী মালেক মিয়া নগদ ২ লক্ষ টাকা, টিভি, ফ্রিজ ও আসবাবপত্র দিতে বাধ্য হয়। বছরখানেক পর মালেক মিয়া সংবাদ পান তার মেয়ে প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছে।

Rajshahi · 2021

উত্তর

স্বাক্ষর জ্ঞানের অভাবকে নিরক্ষরতা বলে।

উত্তর

বেকারত্ব বলতে কোন সমাজে কর্মক্ষম লোক থাকা সত্বেও কর্মসংস্থানের অভাবকে বুঝায়। শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যখন পূর্ণ বা খণ্ডকালীন কাজ করতে ইচ্ছুক অথচ কাজ পায় না তাকে বেকার বলে। অর্থাৎ বেকারত্ব হচ্ছে শ্রমবাজারের এমন একটি পরিস্থিতি যেখানে চাকরির থেকে শ্রমের সরবরাহ বেশি।

উত্তর

উদ্দীপকের জহির মিয়ার দাবি করা বিষয়টি যৌতুককে ইঙ্গিত করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বাংলাদেশের সামাজিক সমস্যাগুলোর মধ্যে যৌতুক অন্যতম। সাধারণত বৈবাহিক লেনদেন সম্পর্কিত আলোচনায় পাত্রপক্ষ কর্তৃক পাত্রীপক্ষের কাছে দাবি করা নগদ অর্থ, টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, সোনা-রুপার অলংকার বা অন্যান্য সামগ্রী যৌতুক হিসেবে পরিচিত। বিবাহের সময় উভয় পক্ষের মধ্যে উপহার সামগ্রী লেনদেন হয়ে থাকার এই ঐতিহ্যগত প্রথা দীর্ঘদিন ধরে এদেশে চলে আসছে। সময়ের পরিক্রমা এবং মানুষের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, আদর্শ, রীতি নীতির পরিবর্তন তথা সামাজিক পরিবর্তনের ফল হিসেবে এটি বর্তমান সময়ে যৌতুক হিসেবে পরিণত হয়েছে। যৌতুককে কেন্দ্র করে বর্তমানে বিবাহ বিচ্ছেদ নারী নির্যাতন এমন হত্যার মতো জঘন্য কার্যক্রম ও সংঘটিত হচ্ছে। উদ্দীপকেও দেখা যায়, পাত্রের বাবা জহির মিয়ার দাবি অনুযায়ী মালেক মিয়া নগদ ২ লক্ষ টাকা, টিভি, ফ্রিজ ও আসবাবপত্র দিতে বাধ্য হয়। যা যৌতুক প্রথাকে ইঙ্গিত করছে। তাই বলা যায়, উদ্দীপকের জহির মিয়ার দাবি করা বিষয়টি যৌতুককে ইঙ্গিত করে।

উত্তর

পরোক্ষভাবে রুকাইয়ার মৃত্যুর কারণ বাল্যবিবাহ, যা মূলত একটি সামাজিক ব্যাধি। হ্যাঁ আমি এই উক্তির সাথে একমত। নিম্নে উত্তরের সপক্ষে যুক্তি তুলে ধরা হলো : বাংলাদেশে বিবাহের ক্ষেত্রে মেয়েদের ১৮ বছর ও ছেলেদের ২১ বছর সর্বনিম্ন বয়স সীমা নির্ধারণ করা হয়েছে। এর চেয়ে কম বয়সে ছেলেমেয়েরা বিবাহবন্ধনে আবদ্ধ হলে তাকে বাল্যবিবাহ বলে। বাল্যবিবাহের সমাজের নেতিবাচক প্রভাব ভয়াবহ। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব অত্যন্ত ভয়াবহ। কেননা বাল্যবিবাহের ফলে অল্প বয়সে শিশুর জন্ম দিতে গিয়ে নারীদের স্বাস্থ্যহানি ঘটে এবং অনেক ক্ষেত্রে তারা মৃত্যুবরণ করে। উদ্দীপকেও দেখা যায় রুকাইয়ার অল্প বয়সে বিয়ে হয়েছিল। যার ফলে বছর খানেক পর সন্তান জন্ম দিতে গিয়ে সে মৃত্যুবরণ করে। বাল্যবিবাহ নিঃসন্দেহে একটি সামাজিক ব্যাধি। কেননা সমাজে বাল্যবিবাহের ভয়াবহ কিছু প্রভাব বিদ্যমান। যেমন বাল্যবিবাহের ফলে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পায়। পারিবারিক সহিংসতা, নারী নির্যাতন ও বিবাহ বিচ্ছেদ সংঘটিত হয়। এছাড়াও বাল্যবিবাহ কিশোরীর ব্যক্তিসত্তার স্বাভাবিক বিকাশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এছাড়া অল্প বয়সে গর্ভধারণের ফলে জন্মগ্রহণকৃত শিশু এবং মা উভয়েই অপুষ্টিতে ভোগে। উল্লেখিত আলোচনা আলোকে তাই বলা যায়, বাল্যবিবাহ মূলত একটি সামাজিক ব্যাধি - উক্তিটি যথার্থ।
HSCSociology 2nd PaperRajshahi 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

নিরক্ষরতা কি? | Prosthuti