শেয়ারFacebookWhatsApp

ইভটিজিং কি?

উত্তর: ইভটিজিং হচ্ছে সেই ধরনের আচরণ যেগুলো দ্বারা নারীদের উত্ত্যক্ত করা হয়।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

ইভটিজিং কি?

উদ্দীপক

কৌতূহল ? সঙ্গদোষ হতাশা মানসিক চাপ থেকে মুক্তি প্রেমে ব্যর্থতা

Dhaka · 2022

উত্তর

ইভটিজিং হচ্ছে সেই ধরনের আচরণ যেগুলো দ্বারা নারীদের উত্ত্যক্ত করা হয়।

উত্তর

কোন ব্যক্তির জঙ্গিবাদের সাথে যুক্ত হওয়ার পেছনে দারিদ্র অন্যতম কারণ। দারিদ্রতা কোন ব্যক্তির বিবেচনা বোধ বা বিবেক অনেকটা নষ্ট করে দেয়। যার ফলে দারিদ্র্যজনিত পরিস্থিতিতে কোন ব্যক্তি এ বিবেচনা বোধ অনুসারে কাজ করতে পারে না। আর এই সুযোগটা নিয়েই জঙ্গিবাদের হোতারা তাদের সংগঠনের কর্মী হওয়ার জন্য তাদের প্রলোভন দেখায়। আর দারিদ্রতার মধ্যে এই আর্থিক প্রলোভন তারা উপেক্ষা করতেও সম্ভব হয় না। তাই দারিদ্রতার সাথে জঙ্গিবাদের সম্পর্ক রয়েছে।

উত্তর

উদ্দীপকে "?" চিহ্নিত স্থান মাদকাসক্তি সামাজিক সমস্যাকে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মাদকদ্রব্যের প্রতি প্রবল আকর্ষণই হচ্ছে মাদকাসক্তি। এটি এমন একটি অবস্থা যখন মানুষ বিভিন্ন রকম মাদকের নিয়মিত ব্যবহারের মাধ্যমে তার শরীর ও মনকে ঐ সমস্ত মাদকের উপর নির্ভরশীল করে তোলে। বিভিন্ন কারণে একজন ব্যক্তি মাদকাসক্ত হয়ে ওঠে। তবে এক্ষেত্রে সঙ্গীদের প্ররোচনা গুরুত্বপূর্ণ একটি কারণ। কেননা যদি কোন ব্যক্তি তার বন্ধুদের প্ররোচনায় কৌতূহলবশত মাদক গ্রহণ করে, তখন সহজেই সে এটিতে আসক্ত হয়ে পড়ে। এছাড়াও মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে হতাশায় ভুগে। এই সময়ে সে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মাদকের প্রতি ঝুকে পড়ে। বর্তমান তরুণ সমাজের মধ্যে অনেকেই প্রেমে ব্যর্থ হয়ে মাদকে আসক্ত হচ্ছে। উদ্দীপকেও কৌতূহল, সঙ্গদোষ, মানসিক চাপ থেকে মুক্তি, হতাশা, প্রেমে ব্যর্থতা ইত্যাদি বিষয়ে বলা হয়েছে। এগুলো মূলত মাদকাসক্ত হওয়ার বিভিন্ন কারণ। তাই বলা যায়, উদ্দীপকে "?" চিহ্নিত স্থান মাদকাসক্ত সামাজিক সমস্যাকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের সমস্যাটি তথা মাদকাসক্ত সমস্যা সমাধানে প্রতিকার, প্রতিরোধ ও সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া যেতে পারে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মাদকাসক্তি সমস্যা মোকাবেলায় প্রধান ভূমিকা পালন করতে পারে পরিবার। পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে ব্যক্তি কোন অসৎ সঙ্গ বা বন্ধু-বান্ধবের প্রভাবমুক্ত থাকতে পারে। পাশাপাশি হতাশা কিংবা মানুষিক চাপের ক্ষেত্রে পরিবার সঙ্গ দিলে পরিবারের ভরসায় ব্যক্তি এই সমস্যা থেকে উত্তরণের সুযোগ পাবে যার ফলে মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে। এছাড়াও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয়, কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদক দ্রব্যের কুফল সম্পর্কে শিশু-কিশোরদের প্রয়োজনীয় যথাযথ জ্ঞান দানের ব্যবস্থা করলে এবং পাশাপাশি কৌতুহলী হয়ে যেন মাদকাসক্ত না হয়, এক্ষেত্রে কি সমস্যা হবে তা তাদের কাছে ভালোভাবে উপস্থাপন করতে পারলে শিশু কিশোরদের মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। পাশাপাশি গণমাধ্য, প্রচার মাধ্যমে মাদকাসক্ত সম্পর্কে সচেতনতা মূলক প্রচারণা করলেও এই সমস্যাটি কিছুটা লাঘব হবে। এছাড়াও মাদকাসক্তি প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে ও কাজে লাগাতে হবে। মাদক বিষয় সরকারি বেসরকারি পর্যায়ে বিস্তারিত শুমারি হওয়া উচিত। পাশাপাশি মাদক দ্রব্যের চোরাচালান, বিক্রয়, বিপণন ও ব্যবহার নিয়ন্ত্রণে সরকারি সংস্থা পুলিশ, বিজিবি কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সাথে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রচেষ্টায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোতে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত সমাজকর্মী নিয়োগের ব্যবস্থা করতে হবে।
HSCSociology 2nd PaperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।