মিতুলদের ভাইবোনের ছেলেমেয়েদের উদ্দীপকে উল্লিখিত উপকরণগুলো ব্যবহার কোন ধরনের সামাজিক পরিবর্তন নির্দেশ করে? বুঝিয়ে বল।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মিতুলের ভাইবোনের ব্যবহৃত উপকরণগুলো সামাজিক পরিবর্তনের তথ্যপ্রযুক্তির বিষয়টি নির্দেশ করে। ঐতিহ্যবাহী সমাজ থেকে আধুনিক সমাজে উত্তরণের মূলে রয়েছে তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও সহজলভ্য। তাই মানবজীবনের সর্বক্ষেত্রেই এখন তথ্যপ্রযুক্তির ছোঁয়া লেগেছে। মুহূর্তের মধ্যে সারাদেশের কোথায় কী ঘটছে, তা জানা সম্ভব হচ্ছে। তথ্যপ্রযুক্তি এখন জীবনকে অত্যন্ত সহজ করে তুলেছে। পুরো বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। এক্ষেত্রে মোবাইল, ই-মেইল, ফেসবুক, টুইটার ইত্যাদি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। আমরা উদ্দীপকে লক্ষ করি, মিতুলের ভাইবোনের ছেলেমেয়েরা মোবাইল, ফেসবুক, ইমেইল, টুইটার ব্যবহার করছে। যা সমাজ পরিবর্তনের অন্যতম নিয়ামক তথ্যপ্রযুক্তির উন্নয়নকে নির্দেশ করে। কেননা এগুলো তথ্যপ্রযুক্তি উন্নয়নের একেকটি উন্নত মাধ্যম।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
মিতুলদের ভাইবোনের ছেলেমেয়েদের উদ্দীপকে উল্লিখিত উপকরণগুলো ব্যবহার ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর