এ পরিবর্তনগুলো বিশ্বায়নেরই ফল ব্যাখ্যা কর।
উত্তর: 'এ পরিবর্তন তথা তথ্যপ্রযুক্তিগত সামাজিক পরিবর্তন বিশ্বায়নের ফল- কথাটি যথার্থ ও সঠিক। বিশ্বায়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায়, যেখানে সমগ্র পৃথিবী একটি গ্রামরূপে কল্পনা করা হয় এবং সমগ্র বিশ্বকে একই পরিবারভুক্ত করাই এর মূল উদ্দেশ্য। বিশ্বায়নের ফলে প্রথাগত সমাজব্যবস্থায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আমাদের দেশের সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের প্রভাবে তথ্য ও প্রযুক্তি অবাধ বিকাশ ঘটছে। বিশ্বায়নের পূর্বে মানুষ যানবাহনের পরিবর্তে পায়ে হেঁটে চলাচল, চিঠি লেখা, ব্যাংকিং সেক্টরে চেকের ব্যবহার, অফিসিয়াল ক্ষেত্রে ব্যাপক কাগজের ব্যবহার ছিল। যা মানুষের জীবনকে জটিল করে তুলত। বর্তমানে মানুষ বিশ্বায়নের ফলে যানবাহন ব্যবহার করছে, ই-কমার্স ব্যবহার করছে, ঘরে ঘরে মোবাইল, কম্পিউটার, টেলিভিশন মানুষকে তথ্য পৌঁছে দিচ্ছে। নতুন প্রজন্ম ইন্টারনেটের মাধ্যমে পুরো বিশ্বকে হাতের মুঠোর নিয়ে এসেছে। তথ্যের জন্য এখন আর উপজেলা পরিষদ কিংবা ইউনিয়ন পরিষদে দৌড়াতে হয় না। ঘরে বসেই তথ্য ও সেবা পাওয়া সম্ভব। আমরা উদ্দীপকে লক্ষ করি, মিতুলের ভাইবোনের ছেলেমেয়েরা মোবাইল, ফেসবুক, ই-মেইল, টুইটার ব্যবহার করছে। আর এসব বিশ্বায়নের প্রত্যক্ষ ফল। তাই বলা যায়, মিতুলের উক্তিটি যথার্থ ও সঠিক।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
এ পরিবর্তনগুলো বিশ্বায়নেরই ফল ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর