উদ্দীপকে কী বিষয়ে আলোচনা করা হয়েছে তা বুঝিয়ে লেখ
উত্তর: উদ্দীপকের রফিক সাহেব অনেক দিন পর গ্রামে এসে গ্রামের বর্তমান চিত্র দেখে অবাক হয়ে যান। উদ্দীপকে গ্রামীণ সমাজের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে। উদ্দীপক অনুসারে, গ্রামের কাঁচা রাস্তা পাকা হয়েছে। বর্তমানে মানুষ নগরায়ণ এবং শিল্পায়নের প্রভাবে 'গ্রামীণ সমাজের আমূল পরিবর্তন ঘটাচ্ছে। পূর্বের মাটির দুরূহ রাস্তার পরিবর্তে বর্তমানে তৈরি করা হচ্ছে পাকা রাস্তা। এতে যানবাহন ও পরিবহণ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটছে। মানুষের পেশাগত দিক থেকেও পরিবর্তন সাধিত হয়েছে। গ্রামীণ সমাজের প্রধান পেশা হিসেবে কৃষিকাজকে ধরা হয়। কিন্তু বর্তমানে গ্রামের মানুষ বিভিন্ন ভালো ভালো পেশায় কাজ করার মাধ্যমে তাদের ভাগ্যোন্নয়নে অসামান্য অবদান রাখছেন। তথ্যপ্রযুক্তির প্রভাবে সবার হাতে চলে এসেছে মুঠোফোন, ইন্টারনেট। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ রয়েছে বর্তমানে। বাংলার গ্রামীণ সমাজে ধীরে ধীরে পরিবর্তনের ধারা শুরু হয়েছে। গ্রামীণ সমাজ ক্রমাগত নগর সমাজের দিকে এগুচ্ছে। উদ্দীপকের বৈশিষ্ট্যসমূহের বিশ্লেষণ সাপেক্ষে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে উদ্দীপকে গ্রামীণ সমাজের পরিবর্তনের ধারা আলোচনা করা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কী বিষয়ে আলোচনা করা হয়েছে তা বুঝিয়ে লেখ
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর