উদ্দীপকের ইপিজেড এলাকায় উদ্ভূত পরিস্থিতির সামাজিক প্রভাব অত্যন্ত নেতিবাচক।
শিল্পায়নের ফলে শহরে বা নগরে জনসংখ্যা বৃদ্ধি পায়। এ অতিরিক্ত জনসংখ্যার বাসস্থানের সমস্যা মেটানোর জন্য নগরে বস্তি এলাকা গড়ে ওঠে। নগর সমাজে এই বস্তি এলাকা থেকেই মাদক ব্যবসা, মাদকাসক্তি, ছিনতাই, রাহাজানিসহ বিভিন্ন অপরাধের সূচনা হয়। পাশাপাশি শিল্পায়নের ফলে মানুষের প্রত্যাশা ও চাহিদা বৃদ্ধি পায়। এই চাহিদা পূরণ করতে গিয়ে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। চুরি, রাহাজানি, ছিনতাই, ইভটিজিং, যৌন হয়রানি, ডাকাতি, খুনসহ নানাবিধ অপরাধ শিল্পাঞ্চলে অহরহ ঘটতে থাকে। শিল্পায়নের ফলে পানি দূষণও ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। শিল্প-কারখানার বর্জ্য সরাসরি নদীর পানিতে গিয়ে মিশছে। এই পানি দিয়ে গোসল ও পান করার ফলে মানুষ চর্মরোগ, ডায়রিয়াসহ বিভিন্ন মারাত্মক পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। ফলে প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। শিল্পায়নের আরেকটি নেতিবাচক ফল হচ্ছে এর ফলে মাদকাসক্তি বৃদ্ধি পায়। বিশেষ করে সামাজিক নিয়ন্ত্রণের শিথিলতা, কৌতূহল, বন্ধুবান্ধবের প্রভাব, হতাশা।