জেন্ডার ধারণাটি কেন ব্যবহৃত হয়?
উত্তর: নারী ও পুরুষের মধ্যে বিদ্যমান সামাজিক পার্থক্যকে বোঝাতে জেন্ডার (Gender) ধারণাটি ব্যবহৃত হয়। বিংশ শতাব্দীর ৭০-এর দশকে নারীবাদী চিন্তাবিদদের (ফ্রাসোয়া দ্যো এবোনে, মারাই বুকিন, ডেল প্লামউড প্রমুখ) দ্বারা জেন্ডার ধারণাটি বিকাশ লাভ করে। জেন্ডার শব্দটির আভিধানিক অর্থ লিঙ্গ। কিন্তু উন্নয়নের দৃষ্টিকোণ থেকে জেন্ডার শব্দটি ভিন্ন ও ব্যাপকতর অর্থে ব্যবহৃত হয়। মূলত নারী-পুরুষের মধ্যে সমাজসৃষ্ট প্রভেদ বা পার্থক্যকে বোঝাতেই জেন্ডার ধারণার অবতারণা হয়। এছাড়া নারী ও পুরুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রেও জেন্ডার ধারণাটি ব্যবহৃত হয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
জেন্ডার ধারণাটি কেন ব্যবহৃত হয়?
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর