শেয়ারFacebookWhatsApp

নগরায়ণ কী?

উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো এলাকা নগরে রূপান্তরিত হয় তাকে নগরায়ণ বলে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

নগরায়ণ কী?

উদ্দীপক

তাজপুর গ্রামের কৃষকরা চাষাবাদে ট্রাক্টর, পাওয়ার টিলার ব্যবহার করে। কৃষিবিষয়ক সকল তথ্য তারা মোবাইল ফোনের ম্যাসেজের মাধ্যমে পায়। টেলিভিশনে শাইখ সিরাজের কৃষি বিষয়ক অনুষ্ঠান তাদেরকে অনুপ্রাণিত করে। কৃষক নতুন নতুন ফসল উৎপাদন করে দ্রুত বাজারজাত করে অর্থ উপার্জন করছে। গ্রামের সব পরিবারই আর্থিক সচ্ছলতা লাভ করেছে। লোকজন গ্রামে বসেই তাদের প্রবাসী আত্মীয় পরিজনের সাথে যোগাযোগ ও আর্থিক লেনদেন করতে পারছে।

Combined · 2019

উত্তর

যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো এলাকা নগরে রূপান্তরিত হয় তাকে নগরায়ণ বলে।

উত্তর

সমাজের প্রধান প্রধান প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে ওঠে সমাজকাঠামো। আর এই সমাজকাঠামোর মূলভিত্তি অর্থনীতি। জার্মান দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কসের মতে, সমাজকাঠামোর দুইটি অংশ রয়েছে। একটি হচ্ছে মৌল কাঠামো, যাকে মার্কস অর্থনীতি হিসেবে চিহ্নিত করেছেন। অপরটি হচ্ছে উপরিকাঠামো। অর্থনীতি ছাড়া সমাজের অন্য সব কিছু উপরিকাঠামোর অন্তর্ভুক্ত। ইতিহাসের আলোকে মার্কস দেখিয়েছেন, যেকোনো সমাজের পরিবর্তন, পরিবর্ধন এবং সংস্কারের পিছনে অর্থনীতি প্রধান ভূমিকা পালন করে। আর এজন্যই অর্থনীতিকে সমাজকাঠামোর মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।

উত্তর

উদ্দীপকে গ্রামের সামাজিক পরিবর্তন প্রযুক্তিগত উপাদানের প্রত্যক্ষ প্রভাবের ফল। বাংলাদেশ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ। প্রযুক্তির উন্নতির ফলে এদেশে সামাজিক ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন সূচিত হয়েছে। মানুষের কৃষিভিত্তিক জীবনধারায় নতুন নতুন দ্রব্যসামগ্রী ও সুযোগ সুবিধার দ্বার উন্মুক্ত হয়েছে। তাছাড়া বৈজ্ঞানিক আবিষ্কার এবং কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষের কারণে শিল্পায়ন ও শহরায়ন ত্বরান্বিত হয়েছে। বর্তমানে জমি চাষে আধুনিক ট্রাক্টর এবং পাওয়ার টিলার ব্যবহৃত হচ্ছে। বিজ্ঞানের অবদানে মানুষ বিদ্যুৎচালিত মোটর বা পাম্প দিয়ে জমিতে সময়মতো ও সহজে সেচ দিচ্ছে। এমনকি ফসলকাটা ও মাড়াইয়ের ক্ষেত্রেও যন্ত্রের ব্যবহার হচ্ছে। এগুলো মূলত কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত পরিবর্তন। শুধু তাই নয় বর্তমানে কৃষকরা তাদের সকল কৃষি বিষয়ক তথ্য মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে। এর পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের ফলে পরিবহন ব্যবস্থাও অনেক সহজ হয়েছে। কৃষকরা এখন পণ্য উৎপাদন করে দ্রুত বাজারজাত করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন। মানুষ এখন সহজেই ঘরে বসে দেশ- বিদেশে, অর্থাৎ সবজায়গায় মুহূর্তের মধ্যেই মোবাইল, টেলিফোন, ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করতে পারে। উদ্দীপকে বলা হয়েছে, গ্রামের কৃষকরা চাষাবাদে ট্রাক্টর, পাওয়ার টিলার ব্যবহার করে। তারা কৃষি বিষয়ক তথ্য মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে। গ্রামে বসেই তাদের প্রবাসী আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ ও আর্থিক লেনদেন করতে পারে। উদ্দীপকে বর্ণিত এ সুবিধাগুলো উপরে আলোচিত প্রযুক্তিগত উপাদানের ফলকেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের গ্রামের সামাজিক পরিবর্তন প্রযুক্তিগত উপাদানের প্রত্যক্ষ প্রভাবের ফল।

উত্তর

উদ্দীপকের সামাজিক পরিবর্তন তথা প্রযুক্তিগত পরিবর্তনের সাথে বিশ্বায়ন ওতপ্রোতভাবে জড়িত। বিশ্বায়ন এমন একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব ক্রমবর্ধমান হারে আন্তঃসম্পর্কিত এবং আন্তঃযোগাযোগের প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। বর্তমান বিশ্বে আজ যে পরিবর্তনের ছোঁয়া পরিলক্ষিত হয় তা বিশ্বায়নের ফল । আর এ পরিবর্তনে যে উপাদানটি সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে তা হলো প্রযুক্তিগত উপাদান। প্রযুক্তিগত উপাদানের ছোঁয়া লাগেনি এমন জায়গা খুঁজে পাওয়া বেশ কঠিন। কৃষি থেকে শুরু করে শিক্ষা, শিল্প, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তিগত উপাদান মুখ্য ভূমিকা পালন করছে । আর এটি সম্ভব হয়েছে বিশ্বায়নের ফলে বিশ্বায়নের ফলে পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। ফলে প্রযুক্তিগত সেবা আজ বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। আজ কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। ট্রাক্টর, পাওয়ার টিলার, মাড়াই যন্ত্র ইত্যাদি আবিষ্কার হওয়ার ফলে নিজেদের চাহিদা মিটিয়ে কৃষকরা বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করছে। শুধু তাই নয় তারা খাদ্যদ্রব্য মজুদ করতেও সক্ষম হয়েছে। এমনিভাবে বিশ্বায়নের ফলে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন সাধিত হয়েছে। মানুষ আজ মুহূর্তের মধ্যেই ঘরে বসে বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে সক্ষম হচ্ছে। ঘরে বসে মানুষ ব্যবসা পরিচালনা করছে, ঘরে বসেই পড়াশোনা করছে। আর এ সামাজিক পরিবর্তনগুলোর সাথে বিশ্বায়ন প্রক্রিয়া গভীরভাবে সম্পর্কিত। উপরের আলোচনা বিশ্লেষণ করে তাই বলা যায়, সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের প্রভাব অপরিসীম।
HSCSociology 2nd PaperCombined 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।