'অর্থনীতি সমাজকাঠামোর মূলভিত্তি'– বুঝিয়ে লিখ৷
উত্তর: সমাজের প্রধান প্রধান প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে ওঠে সমাজকাঠামো। আর এই সমাজকাঠামোর মূলভিত্তি অর্থনীতি। জার্মান দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কসের মতে, সমাজকাঠামোর দুইটি অংশ রয়েছে। একটি হচ্ছে মৌল কাঠামো, যাকে মার্কস অর্থনীতি হিসেবে চিহ্নিত করেছেন। অপরটি হচ্ছে উপরিকাঠামো। অর্থনীতি ছাড়া সমাজের অন্য সব কিছু উপরিকাঠামোর অন্তর্ভুক্ত। ইতিহাসের আলোকে মার্কস দেখিয়েছেন, যেকোনো সমাজের পরিবর্তন, পরিবর্ধন এবং সংস্কারের পিছনে অর্থনীতি প্রধান ভূমিকা পালন করে। আর এজন্যই অর্থনীতিকে সমাজকাঠামোর মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
'অর্থনীতি সমাজকাঠামোর মূলভিত্তি'– বুঝিয়ে লিখ৷
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর