শেয়ারFacebookWhatsApp

সামাজিক পরিবর্তন কী?

উত্তর: সামাজিক পরিবর্তন বলতে মূল্যবোধ, সংস্কৃতি, জীবন ও আদর্শের পরিবর্তনকে বোঝায়।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

সামাজিক পরিবর্তন কী?

উদ্দীপক

নাসির এবং তার আরও দশজন বন্ধু কৃষি বিষয়ে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যায়। বিদেশে থাকাকালীন তারা তাদের বাবা-মায়ের সাথে মোবাইল, ফেসবুক, ই- মেইল ইত্যাদির মাধ্যমে প্রতিদিন যোগাযোগ করত। বর্তমানে তারা এদেশে উন্নতজাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার কাজে নিয়োজিত রয়েছে।

Dinajpur · 2017

উত্তর

সামাজিক পরিবর্তন বলতে মূল্যবোধ, সংস্কৃতি, জীবন ও আদর্শের পরিবর্তনকে বোঝায়।

উত্তর

সমাজবিজ্ঞানে জেন্ডার প্রত্যয়টি দ্বারা নারী-পুরুষের জৈবিক দিককে না বুঝিয়ে বরং সামাজিক দিককে বোঝানো হয়। ল্যাটিন শব্দ Genas থেকে ইংরেজি Gender শব্দটির উৎপত্তি যার অর্থ ধরন বা প্রকার। চৌদ্দ শতকে জেন্ডার শব্দটি দ্বারা জৈবিক পার্থক্যকে বোঝানো হত। কিন্তু, বিগত শতকে মাঝামাঝি জেন্ডার শব্দটির একটি নতুন মাত্রা যোগ হয় যা জৈবিক পার্থক্যকে না বুঝিয়ে নারী পুরুষের সামাজিক সাংস্কৃতিক সম্পর্ককে বোঝায়। অর্থাৎ, সমাজ কর্তৃক সৃষ্ট নারী ও পুরুষের মধ্যকার-সামাজিক সম্পর্ককে জেন্ডার বলা হয়।

উত্তর

নাসির ও তার বন্ধুদের তাদের বাবা-মায়ের সাথে যোগাযোগ করতে পারা সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রভাবকে নির্দেশ করে। সমাজ পরিবর্তনের বিভিন্ন উপাদানের মধ্যে তথ্যপ্রযুক্তি অন্যতম। মূলত তথ্য আদান-প্রদানের কলাকৌশলই হলো তথ্যপ্রযুক্তি। এটি হলো প্রযুক্তিভিত্তিক এক ধরনের যোগাযোগ ব্যবস্থা। তথ্যপ্রযুক্তির বিশাল উন্নতির ফলে তথ্য প্রাপ্তি যেমন সহজলভ্য হয়েছে তেমনি বিশ্বের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা যাচ্ছে মুহূর্তের মধ্যেই। ইন্টারনেট এবং ই-মেইলের মাধ্যমে সারা বিশ্বের নাগরিক সমাজ খুব নিকটে চলে আসছে, যেন হাত বাড়ালেই ছোয়া যায়। মানুষের জীবনে প্রতিটি বিষয় এখন তথ্য ও প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। কম্পিউটার, মোবাইল, ফেসবুক হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন জীবনের যোগাযোগের অন্যতম মাধ্যম, যার ফলে সমাজজীবনে যোগাযোগের ক্ষেত্রে এসেছে অভূতপূর্ব পরিবর্তন। উদ্দীপকের নাসির ও তার বন্ধুরা উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন করলেও পিতামাতার সাথে মোবাইল, ফেসবুক ও ই-মেইলের মাধ্যমে প্রতিদিন যোগাযোগ করতে পারছে যা উপরে আলোচিত সামাজিক যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রভাবের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

নাসির ও তার বন্ধুদের উচ্চ শিক্ষা শেষে বর্তমান কার্যক্রম তথা উন্নতজাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করা বিশ্বায়নেরই প্রভাব- বক্তব্যটির সাথে আমি একমত। বর্তমান বিশ্বায়নের যুগে পৃথিবীর জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বৃদ্ধিরত জনসংখ্যার সাথে খাদ্য উৎপাদন সে হারে বৃদ্ধি পাচ্ছে না। ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নতজাতের ফসল নিয়ে গবেষণা করা হচ্ছে যা স্বল্প সময়ে অধিক ফলন দানে সক্ষম হবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্য উৎপাদন সে হারে বৃদ্ধি পাচ্ছে না। ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যে বিভিন্ন ধরনের উন্নতজাতের ধান নিয়ে গবেষণা করা হচ্ছে, যা মূলত কৃষি ক্ষেত্রে বিশ্বায়নের প্রত্যক্ষ প্রভাবকে নির্দেশ করে। উদ্দীপকে দেখা যায়, নাসির ও তার বন্ধুরা কৃষি বিষয়ে উচ্চ শিক্ষা শেষে উন্নতজাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করছে, যাতে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলা যায়। তাদের উপর্যুক্ত কার্যক্রম উপর আলোচিত কৃষিক্ষেত্রে বিশ্বায়নের প্রভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSCSociology 2nd PaperDinajpur 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।