শেয়ারFacebookWhatsApp

গণমাধ্যম বাংলাদেশের সামাজিক পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালন করেছে ব্যাখ্যা কর।

উত্তর: আধুনিক সমাজের অপরিহার্য উপাদান হচ্ছে গণমাধ্যম। পত্রপত্রিকা, টেলিভিশন, রেডিও ইত্যাদি মাধ্যম বিপুলসংখ্যক মানুষের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনে সক্ষম। গণমাধ্যম খুব সহজেই সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারে এবং সামাজিক আন্দোলনকে ত্বরান্বিত করতে পারে। গণমাধ্যম সহজেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে সংবাদ পৌঁছে দিতে পারে। জনগণকে সচেতন করে তুলতে পারে। সন্ত্রাস নির্মূলকরণ, পরিবেশ দূষণ ইত্যাদি বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখার মাধ্যমে সামাজিক পরিবর্তনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

গণমাধ্যম বাংলাদেশের সামাজিক পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালন করেছে ব্যা…

উদ্দীপক

নরসিংদী জেলার বেলাব থানায় সমিরের বাড়ি। সমিরের বন্ধু সোলাইমান বেলাবতে বেড়াতে গিয়ে লক্ষ করল, সেখানে আধুনিক যন্ত্রপাতি দ্বারা চাষাবাদ করা হচ্ছে। ছোট ছোট হাতে বোনা কাপড়ের কলের পরিবর্তে এখন সেখানে স্থাপিত হয়েছে বড় বড় গার্মেন্টস শিল্প। যা বেলাবর মানুষের জীবনমানকে আধুনিকতার ছোঁয়া দিয়েছে।

উত্তর

বাংলাদেশের নারী শিক্ষার হার গ্রামাঞ্চলে কম।

উত্তর

আধুনিক সমাজের অপরিহার্য উপাদান হচ্ছে গণমাধ্যম। পত্রপত্রিকা, টেলিভিশন, রেডিও ইত্যাদি মাধ্যম বিপুলসংখ্যক মানুষের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনে সক্ষম। গণমাধ্যম খুব সহজেই সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারে এবং সামাজিক আন্দোলনকে ত্বরান্বিত করতে পারে। গণমাধ্যম সহজেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে সংবাদ পৌঁছে দিতে পারে। জনগণকে সচেতন করে তুলতে পারে। সন্ত্রাস নির্মূলকরণ, পরিবেশ দূষণ ইত্যাদি বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখার মাধ্যমে সামাজিক পরিবর্তনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত।

উত্তর

বেলাবর মানুষের জীবনমান উন্নয়ন করেছে উৎপাদন ব্যবস্থা। কারণ আধুনিক যন্ত্রপাতিতে চাষাবাদ, গার্মেন্টস শিল্প স্থাপন ইত্যাদি এই অঞ্চলে জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছে, যা উৎপাদনের সাথে সম্পর্কিত। উৎপাদন ব্যবস্থা হলো সমাজের মৌল কাঠামো আর মৌল কাঠামোর পরিবর্তনই সমাজের অন্যান্য বিষয়ে পরিবর্তন ঘটিয়ে থাকে। যেমন- বাংলাদেশে পূর্বে উৎপাদনের ক্ষেত্রে শুধু কায়িক শ্রম ব্যবহার করা হতো; কিন্তু বর্তমানে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন ব্যবস্থা আরও আধুনিক করার মাধ্যমে সমাজে মৌল কাঠামো পরিবর্তনের মাধ্যমে সমাজকে আরও গতিশীল হিসেবে পরিচালনার চেষ্টা চালানো হচ্ছে। তাছাড়াও পূর্বের ন্যায় উৎপাদন ব্যবস্থার মাধ্যমে শুধু ধনীরাই লাভবান হচ্ছে না বরং গরিবরাও বিভিন্ন ঋণ সহযোগিতা ও উৎপাদন ব্যবস্থার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলছে। সুতরাং বলা যায়, বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহারজনিত কারণে উৎপাদন পূর্বের চেয়ে অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। তাই পূর্বের চেয়ে অর্থনৈতিকভাবে দেশ অনেক স্বাবলম্বী হয়ে উঠছে।

উত্তর

বেলাবর মতো দেশের অন্য অঞ্চলগুলোতেও বিভিন্ন কারণে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। নিচে কারণগুলো বিশ্লেষণ করা হলো- ১. প্রাকৃতিক কারণ: বাংলাদেশে সমকালীন সময়ে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে সামাজিক পরিবর্তন সংঘটিত হচ্ছে। ২. জৈবিক কারণ: বাংলাদেশে সামাজিক ভরবিন্যাসে রক্ত, বংশ এবং জৈবিক নির্বাচনের গুরুত্ব অনেক। ৩. জনসংখ্যাজনিত কারণ যেসব দেশে সম্পদ ও সুযোগের তুলনায় জনসংখ্যা এবং জন্মহার বেশি, সেসব দেশের সমাজব্যবস্থা মূলত উন্নত সমাজব্যবস্থা থেকে অনেক পিছিয়ে থাকে। ৪. শিক্ষা: শিক্ষা সামাজিক পরিবর্তনের অন্যতম একটি কারণ। কেননা শিক্ষা যাবতীয় অজ্ঞতা, কুসংস্কার ইত্যাদি হতে মুক্তি দিয়ে সামাজিক ও মূল্যবোধ সংশ্লিষ্ট আচরণে উদ্বুদ্ধ করে। উপরের কারণগুলো ছাড়াও সামাজিক পরিবর্তনসমূহ হলো অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন, রাজনৈতিক ও সামাজিক কারণ, সরকার ও রাজনীতি, প্রচার-প্রচারণা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, সাংস্কৃতিক কারণ, মহৎ বাক্তির ভূমিকা, অনুকরণপ্রিয়তা, ধর্মীয় চেতনা, আন্দোলন ইত্যাদি।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

গণমাধ্যম বাংলাদেশের সামাজিক পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালন করেছে ব্যা… | Prosthuti