শেয়ারFacebookWhatsApp

তথ্যপ্রযুক্তি কী?

উত্তর: তথ্য আদান-প্রদানের কৃতকৌশলই হলো তথ্যপ্রযুক্তি।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

তথ্যপ্রযুক্তি কী?

উদ্দীপক

শায়লা তার বন্ধু-বান্ধবদের নিয়ে বছরের শেষ দিনটি অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করে। তারা তাদের বাসার ছাদে সেদিন অনুষ্ঠান আয়োজন করে। তারা কেক কাটে, খাওয়া-দাওয়া করে এবং অত্যন্ত আনন্দ করে। শায়লার বাবা-মাও মেয়ের খুশির জন্য সব মেনে নেন।

উত্তর

তথ্য আদান-প্রদানের কৃতকৌশলই হলো তথ্যপ্রযুক্তি।

উত্তর

বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশ হওয়ায় বাংলাদেশের সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের ব্যাপক প্রভাব লক্ষ করা যায়। বিশ্বায়ন ব্যবস্থা দেশের অদক্ষ জনগণকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে তুলতে সহায়তা করে। বিশ্বায়নের প্রভাবে দেশে বিভিন্ন ধরনের Multi. National Corporation. নিজেদের প্রয়োজনে জনগণকে দক্ষ করার মাধ্যমে তাদের কাজে লাগায়। যার ফলে দক্ষ জনবল গঠিত হয় এবং Multi National Corporation-এর পাশাপাশি দেশও লাভবান হয়। এ কারণেই বাংলাদেশের দক্ষ জনবল গঠনে বিশ্বায়নের প্রভাব গুরুত্বপূর্ণ

উত্তর

শায়লার কর্মকাণ্ড সমকালীন সাংস্কৃতিক ক্ষেত্রের পরিবর্তনকে ইঙ্গিত করছে। সংস্কৃতি হলো কোনো সমাজের সদস্যদের সে সমস্ত বিশ্বাস ও মূল্যবোধের সমষ্টি যা অন্যান্য সমাজ থেকে ওই সমাজের পার্থক্য নির্ণয় করে। মানুষের আচার-আচরণ, ন্যায়-অন্যায়বোধ, চিন্তাভাবনা, পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস ইত্যাদির মাধ্যমে কোনো সমাজের সাংস্কৃতিক পরিবেশ সম্পর্কে জানা যায়। সংস্কৃতির পরিবর্তনের ফলে মানুষের মানসিকতার পরিবর্তন ঘটে এবং এ পরিবর্তনই সামাজিক পরিবর্তনকে ত্বরান্বিত করে। আর বাংলাদেশের সমকালীন সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে সংস্কৃতির পরিবর্তন ব্যাপকহারে লক্ষ করা যায়। এ কারণে বাংলাদেশের আচার-অনুষ্ঠানে ব্যাপক পরিবর্তন এসেছে। যেমন- পূর্বে যে বিষয়টি লক্ষ করা যেত তা হলো পহেলা বৈশাখ, চৈত্রসংক্রান্তি, পহেলা ফাল্গুন ইত্যাদি অনুষ্ঠান। কিন্তু সমকালীন সময়ে ওই সমস্ত অনুষ্ঠানের পাশাপাশি Thirty First Night. Happy New Year, Valentines Day, April Fool ইত্যাদি অনুষ্ঠান পালন করা হয়। আর উদ্দীপকে শায়লা ও তার বন্ধু-বান্ধবদের নিয়ে যে অনুষ্ঠান পালন করে সেটা Thirty First Night। সুতরাং শায়লার কর্মকাণ্ড যে সমকালীন সাংস্কৃতিক ক্ষেত্রের পরিবর্তনকে ইঙ্গিত করে তা স্পষ্ট।

উত্তর

সমকালীন পরিবর্তনের জন্য শায়লার পালিত Thirty First Night উৎসবই কেবল দায়ী নয়। কেননা সাংস্কৃতিক ক্ষেত্রে সমকালীন পরিবর্তন একটি উৎসবের দ্বারা সূচিত হয় না। এর পেছনে বহুবিধ আচার-অনুষ্ঠান দায়ী। বাংলাদেশের আচার-অনুষ্ঠানে ব্যাপক পরিবর্তন এসেছে। যেমন- পূর্বে যে বিষয়টি লক্ষ করা যেত তা হলো পহেলা বৈশাখ, চৈত্রসংক্রান্তি, পহেলা ফাল্গুন ইত্যাদি অনুষ্ঠান। কিন্তু সমকালীন সময়ে ওই সমস্ত অনুষ্ঠানের পাশাপাশি Happy New year, ১৪ ফেব্রুয়ারি, এপ্রিল ফুল ইত্যাদি অনুষ্ঠান পালন করা হয়। তাছাড়া বাংলাদেশে সমকালীন সামাজিক পরিবর্তনের ফলে দেশের জনগণের খানাপিনায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। অর্থাৎ পূর্বে যেমন বাঙালিকে মাছে-ভাতে বাঙালি বলা হতো, তা দিন দিন প্রায় বিলুপ্তির পথে। তাছাড়া পূর্বে। যেমন নানা ধরনের পিঠার প্রচলন ছিল, তা সমকালীন সময়ে বিভিন্ন ফাস্টফুডে পরিবর্তিত হয়েছে। ফলে দেশের পুরনো দিনের ঐতিহ্যবাহী খাবারদাবার বিলুপ্তির পথে। এই বিষয়টিও উদ্দীপকে নির্দেশিত হয়েছে। এছাড়া বাংলাদেশে পরিবর্তনের যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষণীয় তা হলো পোশাক-পরিচ্ছদের পরিবর্তন। অর্থাৎ সমকালীন সময়ে দেশের ছেলেমেয়েরা পশ্চিমা সংস্কৃতির প্রতি আসক্ত হয়ে তাদের ন্যায় জামাকাপড় পরিধান করছে, যা দেশের সংস্কৃতির পরিবর্তন ঘটাচ্ছে। আর এই পরিবর্তনের জন্য চিত্তবিনোদনের ব্যাপক পরিবর্তনও দায়ী। সূতরাং সমকালীন পরিবর্তনের জন্য শায়লার পালিত উৎসবই কেবল দায়ী নয়, উপরিউক্ত বিষয়গুলোও দায়ী।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।