সামাজিক পরিবর্তনে যোগাযোগের প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সামাজিক পরিবর্তনে বিশেষ ভূমিকা পালন করে। কেননা ভাষাগত কিংবা অবকাঠামোগত ব্যবস্থা যখন খুব অনুন্নত ছিল, তখন সমাজও ছিল বন্ধ, স্থির এবং অনগ্রসর। আর যখনই যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে ঠিক তখনই দ্রুত সামাজিক পরিবর্তন হয়েছে। যেমন গ্রামের সাথে শহরের সড়ক, রেল বা জলপথের যোগাযোগ নিশ্চিত হলে গ্রামের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হতে বাধ্য। আবার টেলিফোন, ফ্যাক্স, মোল্লাইল, ই-মেইল ইত্যাদি যোগাযোগ ব্যবস্থা নগর জীবনের আর্থসামাজিক ক্ষেত্রে নবযুগের সূচনা করেছে। এভাবেই যোগাযোগ ব্যবস্থা সামাজিক পরিবর্তনে প্রভাব বিস্তার করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
সামাজিক পরিবর্তনে যোগাযোগের প্রভাব ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর