শেয়ারFacebookWhatsApp

Globalization শব্দের অর্থ কী?

উত্তর: Globalization শব্দের অর্থ বিশ্বায়ন।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

Globalization শব্দের অর্থ কী?

উদ্দীপক

নূর মোহাম্মদ মুন্সির তিন মেয়ের মধ্যে কেউই লেখাপড়া জানত না। কিন্তু আজ একি চিত্র। নূর মোহাম্মদ মুন্সির ছেলে ও মেয়ের ঘরের ১০ নাতনিই উচ্চশিক্ষায় শিক্ষিত এবং পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা। আগের মতো মুন্সির ছেলেমেয়ে ও নাতি নাতনি এখন আর একসাথে একই উনুনের রান্না করা খাবার খায় না। এদের অনেকেই শহরে বসবাস করে এবং শুধু স্বামী-স্ত্রী একত্রে বসবাস করে।

উত্তর

Globalization শব্দের অর্থ বিশ্বায়ন।

উত্তর

সমকালীন সামাজিক পরিবর্তনের ফলে বাংলাদেশের কৃষিব্যবস্থায় উন্নত জাতের বীজের ব্যবহার লক্ষ করা যাচ্ছে। যা দেশের অর্থনীতির ক্ষেত্রে উন্নয়নের অন্যতম উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি জনগণের চাহিদা পূরণে সহায়তা করেছে। অতএব বলা যায়, কৃষিতে উচ্চ জাতের বীজ ব্যবহার অর্থনৈতিক পরিবর্তন ঘটায়।

উত্তর

নূর মোহাম্মদ মুন্সির পরিবারে যেসব কারণে পরিবর্তন সূচিত হয়েছে তা হলো মূল্যবোধ, শিল্পায়ন ও নগরের ছোঁয়া। কারণ এদের অনেকে এখন উচ্চশিক্ষায় শিক্ষিত, যা মূল্যবোধ পরিবর্তনের লক্ষণ। অনেক স্বামী-স্ত্রী শহরে বসবাস করছে, যা শিল্পায়ন ও নগরায়ণের ছোঁয়া। বাংলাদেশে সমসাময়িক সামাজিক ক্ষেত্রে পরিবারের মধ্যে মূল্যবোধের পরিবর্তন লক্ষ করা যায়। এ মূল্যবোধ থেকে মেয়েরা পরিবারের কাজের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে কাজ করার সুযোগ পাচ্ছে। যার ফলে পরিবার ও সমাজে মেয়েদের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। যা নূর মোহাম্মদ মুন্সির পরিবারে লক্ষণীয়। শিল্পায়ন ও নগরায়ণের ছোঁয়ায় বাংলাদেশে সমকালীন সামাজিক ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। অর্থাৎ শিল্পায়ন ও নগরায়ণের ছোঁয়ায় বাংলাদেশে সমকালীন সমাজব্যবস্থায় যৌথ পরিবার ভেঙে একক পরিবারে রূপ নিচ্ছে, যেমনটি ঘটেছে নূর মোহাম্মদ মুন্সির পরিবারে।

উত্তর

শুধু নূর মোহাম্মদ মুন্সির পরিবারের মূল্যবোধ, শিল্পায়ন ও নগরায়ণের ছোঁয়ার পরিবর্তন নয়, এছাড়া বাংলাদেশের পারিবারিক ক্ষেত্রে আরও কিছু পরিবর্তন লক্ষ করা যায়। একথাটি যথার্থ ও সঠিক। বাংলাদেশে সমকালীন সামাজিক পরিবর্তনসমূহের মধ্যে পরিবারের মহিলারা তাদের কর্তব্য ও সচেতনতা সম্পর্কে পূর্বের চেয়ে অধিক সচেতনতা অর্জন করে পরিবারে ও সমাজে তাদের কর্তব্য পালনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশে সমকালীন সামাজিক পরিবর্তনসমূহের মধ্যে অন্যতম যে পরিবর্তন লক্ষ করা যাচ্ছে তা হচ্ছে ছোট পরিবার। পূর্বে যেখানে অধিকাংশ পরিবারই ছিল যৌথ, তা সমকালীন সময়ে পরিণত হয়েছে একক বা ছোট আকারের পরিবারে। বিবাহ ব্যবস্থার ক্ষেত্রেও পরিবর্তন লক্ষ করা যায়। অভিভাবকবৃন্দ বিয়েতে ছেলেমেয়েদের মতামতের গুরুত্ব দেন। অনেক ক্ষেত্রে পাত্রপাত্রী নিজেরাই নিজেদের সঙ্গী নির্বাচন করে। বহু স্ত্রী বিবাহ কমে গেলেও দরিদ্র শ্রেণির মধ্যে বারবার বিবাহ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যদিও তারা স্ত্রীদের নিয়ে বেশিদিন ঘর-সংসার করে না। সমাজে বাল্যবিবাহ এবং যৌতুক প্রথার প্রভাব কমে এসেছে। কিন্তু বিবাহ বিচ্ছেদের হার বৃদ্ধি পেয়েছে। বিবাহের আনুষ্ঠনিকতাও অনেকটা কমে গেছে। বিবাহের পর স্বামী-স্ত্রীর নতুন বাসস্থানে অর্থাৎ নয়াবাস পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে, শুধু নূর মোহাম্মদ মুন্সির পরিবারের পরিবর্তনই.. নয় বাংলাদেশের সব পরিবারের ক্ষেত্রেই পরিবর্তন লক্ষণীয়।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।