উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব শিল্পায়নের অন্যতম অন্তরায়- ব্যাখ্যা কর।
উত্তর: আমাদের দেশের স্থল ও জলপথ ব্যবস্থা অদ্যাবধি এতই অনুন্নত যে শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল এবং উৎপাদিত পণ্যসামগ্রী অল্প সময়ে ও কম খরচে আনা-নেওয়া সম্ভব হয় না। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত বলেই আজও দেশের বিভিন্ন অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব ও চাহিদা অনুযায়ী শিল্পকারখানা স্থাপন করা যাচ্ছে না। এছাড়া পরিবহণ ধর্মঘট যোগাযোগ ব্যবস্থাকে আরও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। তাই উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব শিল্পায়নের অন্যতম অন্তরায় হিসেবে কাজ করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব শিল্পায়নের অন্যতম অন্তরায়- ব্যাখ্যা কর।
উত্তর