শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কলকারখানার ব্যাপক বিস্তার কৃষিক্ষেত্র ছাড়াও আর কোন কোন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে বলে তুমি মনে কর? মতামত দাও।

উত্তর: উদ্দীপকে কলকারখানার ব্যাপক বিস্তার কৃষিক্ষেত্র ছাড়াও কর্মসংস্থান, বাসস্থান ও জীবনযাত্রার মানের ওপর প্রভাব বিস্তার করেছে বলে আমি মনে করি। শিল্পায়ন ও নগরায়ণ উভয়ই অকৃষিজ পেশার সাথে সম্পৃক্ত। যে অঞ্চলে শিল্পায়ন তথা কলকারখানা গড়ে ওঠে, সেখানে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় মানুষ কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলে এবং অকৃষিজ পেশায় নিজেকে নিয়োজিত করে। আবার শিল্পায়নের অত্যাবশকীয় ফল হলো নগরায়ণ। এর ফলে বাসস্থানের প্রকৃতিতেও পরিবর্তন সাধিত হয়। মানুষ মাটি, ছন বা কাঠের তৈরি ঘরবাড়ির পরিবর্তে ইট দ্বারা নির্মিত বাড়িঘরে বসবাস করতে আরম্ভ করে। এছাড়া শিল্পায়ন তথা কলকারখানা গড়ে ওঠায় মানুষের আয়ের পরিমাণও বৃদ্ধি পায়। ফলে স্বাভাবিকভাবেই তাদের সঞ্চয়ের পরিমাণও বৃদ্ধি পায়, যা তাদের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকে লক্ষণীয় যে, রাজশাহী বিভাগের জেলা শহরে কলকারখানা গড়ে ওঠার ফলে মানুষ অকৃষিজ পেশার সাথে জড়িত হচ্ছে, তাদের বাসস্থানের প্রকৃতিতেও পরিবর্তন সাধিত হয়েছে। পাশাপাশি তাদের জীবনযাত্রার মানও বৃদ্ধি পেয়েছে যা মূলত শিল্পায়ন ও নগরায়ণের কারণেই সম্ভবপর হয়েছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে কলকারখানার ব্যাপক বিস্তার কৃষিক্ষেত্র ছাড়াও আর কোন কোন ক্ষ…

উদ্দীপক

রাজশাহী বিভাগের জেলা শহরের একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি করেন জামান সাহেব। সম্প্রতি এই জেলা শহরে অনেক কলকারখানা গড়ে উঠেছে। শহরের বাইরের মানুষ এখন আর চাষাবাদে পূর্বের মতো আগ্রহী নয়। ইটের তৈরি বাড়িঘরে প্রায় মানুষ বসবাস করছে। বিগত দশ বছরের তুলনায় মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে।

Dhaka · 2017

উত্তর

Ageism একটি সমাজতাত্ত্বিক প্রত্যয় বা ধারণা যার অর্থ হলো বয়স বৈষম্যবাদ।

উত্তর

টেকসই উন্নয়ন বলতে দীর্ঘমেয়াদী উন্নয়নকে বোঝায়। ১৯৯২ সালে ব্রাজিলের রিও-ডি-জেনেইরোতে (রিও-তে) যে ধরিত্রী সম্মেলন (Earth Summit) অনুষ্ঠিত হয় সেখানে গৃহীত Agenda-21-এ টেকসই উন্নয়নের সংজ্ঞায় বলা হয়- 'টেকসই উন্নয়ন হচ্ছে অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক বিকাশ এবং পরিবেশ সংরক্ষণে সমন্বিত ব্যবস্থা এবং এটি বাস্তবায়িত হবে মানুষকে কেন্দ্র করে।' ২০১২ সালে রিও-তেই অনুষ্ঠিত রিও+২০ সম্মেলনে গৃহীত 'The Future We WantWant^{\prime}-এ এই সংজ্ঞা পুনর্ব্যক্ত করা হয় এবং এর মানবকেন্দ্রিকতাকে গুরুত্ব দেয়া হয়।

উত্তর

উদ্দীপকে রাজশাহী বিভাগের জেলা শহরের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে 'শিল্পায়ন ও নগরায়ণ' উপাদানটির ভূমিকা লক্ষ করা যায়। সাধারণ অর্থে, শিল্পায়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায়, যে প্রক্রিয়ায় যান্ত্রিক পদ্ধতিতে অকৃষিজ পণ্য উৎপাদিত হয়। অর্থাৎ, বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে বৃহৎ ও ব্যাপকহারে উৎপাদন করার প্রক্রিয়াই হচ্ছে শিল্পায়ন। শিল্পায়নের ফলে কৃষিভিত্তিক অর্থনীতির পরিবর্তে শিল্পভিত্তিক অর্থনীতির প্রচলন শুরু হয়। এর পাশাপাশি জীবনের সকলক্ষেত্রে যন্ত্রের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। অন্যদিকে, নগরায়ণ হলো শিল্পায়নের ফল। সাধারণভাবে নগরায়ণ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায়, যাতে কোনো একটি এলাকার মানুষ কৃষিজ পেশার পরিবর্তে অকৃষিজ পেশায় জীবিকা নির্বাহ করে এবং আধুনিক সুযোগ- সুবিধার কারণে সেখানে অনেক লোকের ঘনবসতি গড়ে ওঠে। উদ্দীপকে লক্ষণীয় যে, রাজশাহী বিভাগের জেলা শহরে কলকারখানা গড়ে ওঠায় মানুষ এখন আর আগের মতো চাষাবাদে আগ্রহী নয়। এছাড়া বাসস্থানের প্রকৃতিতে পরিবর্তন সাধিত হওয়ার পাশাপাশি জীবনযাত্রার মানও বৃদ্ধি পেয়েছে, যা নিঃসন্দেহে শিল্পায়ন ও নগরায়ণের প্রত্যক্ষ ফলাফলের সাথে সম্পৃক্ত। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, উদ্দীপকের শহরের সামাজিক পরিবর্তনে শিল্পায়ন ও নগরায়ণের ভূমিকা পরিলক্ষিত হয়।

উত্তর

উদ্দীপকে কলকারখানার ব্যাপক বিস্তার কৃষিক্ষেত্র ছাড়াও কর্মসংস্থান, বাসস্থান ও জীবনযাত্রার মানের ওপর প্রভাব বিস্তার করেছে বলে আমি মনে করি। শিল্পায়ন ও নগরায়ণ উভয়ই অকৃষিজ পেশার সাথে সম্পৃক্ত। যে অঞ্চলে শিল্পায়ন তথা কলকারখানা গড়ে ওঠে, সেখানে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় মানুষ কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলে এবং অকৃষিজ পেশায় নিজেকে নিয়োজিত করে। আবার শিল্পায়নের অত্যাবশকীয় ফল হলো নগরায়ণ। এর ফলে বাসস্থানের প্রকৃতিতেও পরিবর্তন সাধিত হয়। মানুষ মাটি, ছন বা কাঠের তৈরি ঘরবাড়ির পরিবর্তে ইট দ্বারা নির্মিত বাড়িঘরে বসবাস করতে আরম্ভ করে। এছাড়া শিল্পায়ন তথা কলকারখানা গড়ে ওঠায় মানুষের আয়ের পরিমাণও বৃদ্ধি পায়। ফলে স্বাভাবিকভাবেই তাদের সঞ্চয়ের পরিমাণও বৃদ্ধি পায়, যা তাদের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকে লক্ষণীয় যে, রাজশাহী বিভাগের জেলা শহরে কলকারখানা গড়ে ওঠার ফলে মানুষ অকৃষিজ পেশার সাথে জড়িত হচ্ছে, তাদের বাসস্থানের প্রকৃতিতেও পরিবর্তন সাধিত হয়েছে। পাশাপাশি তাদের জীবনযাত্রার মানও বৃদ্ধি পেয়েছে যা মূলত শিল্পায়ন ও নগরায়ণের কারণেই সম্ভবপর হয়েছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।