শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে গ্রামীণ সমাজজীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন এসেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত গ্রামীণ সমাজজীবনের আর্থ-সামাজিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে পরিবর্তন এসেছে। বর্তমানে প্রযুক্তিগত উন্নতির ফলে শহুরে জীবনের পাশাপাশি গ্রামীণ সমাজজীবনেও মানব জীবনের ধারা পাল্টে গেছে। যেমন- প্রযুক্তির অন্যতম ফল হচ্ছে বিদ্যুতের আবিষ্কার। গ্রামের ঘরে ঘরে এখন বিদ্যুতের ব্যবহার দেখা যায়। আবার প্রযুক্তিগত উন্নয়নের ফলেই গ্রামের মানুষ এখন ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশের আর্থ-সামাজিক ও সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে। ফলে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে এবং তারা আত্মসচেতন হয়ে উঠছে। এর প্রত্যক্ষ ফল হিসেবে গ্রামীণ সমাজজীবনে শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মেয়েরা উচ্চ শিক্ষায় নিজেদের শিক্ষিত করে তুলছে। এসব শিক্ষিত জনগোষ্ঠী সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরি করার সুযোগ পাচ্ছে, যা কি না গ্রামীণ সমাজজীবনের আর্থ-সামাজিক কাঠামোর ক্ষেত্রেও মৌলিক পরিবর্তন সাধন করছে। উদ্দীপকের প্রবাসী কমল দীর্ঘদিন পর গ্রামে ফিরে এসে গ্রামীণ সমাজজীবনে যে সকল পরিবর্তন লক্ষ করছেন, তা মূলত পূর্বে আলোচিত গ্রামীণ সমাজজীবনের আর্থ-সামাজিক। ও প্রযুক্তিগত পরিবর্তনকেই নির্দেশ করে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে গ্রামীণ সমাজজীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন এসেছে? ব্যাখ্…

উদ্দীপক

প্রবাসী কমল দীর্ঘদিন পর গ্রামে ফিরে এসে অবাক হয়ে যান। গ্রামের ঘরে ঘরে বিদ্যুতের ব্যবহার হচ্ছে। ডিস-এন্টেনার কারণে গ্রামের মানুষ বিশ্বের বিভিন্ন দেশের অনুষ্ঠান উপভোগ করছে। মেয়েরা বিদ্যালয় ও কলেজে যাচ্ছে। গ্রামের অনেকেই সরকারি ও বেসরকারি সংস্থায় চাকুরি করছে। কৃষকরা ঘরে বসেই কৃষির বিভিন্ন তথ্য জানতে পারছে মোবাইলের মাধ্যমে।

Dhaka · 2017

উত্তর

Globalization শব্দের বাংলা প্রতিশব্দ 'বিশ্বায়ন'।

উত্তর

নারী ও পুরুষের মধ্যে বিদ্যমান সামাজিক পার্থক্যকে বোঝাতে জেন্ডার (Gender) ধারণাটি ব্যবহৃত হয়। বিংশ শতাব্দীর ৭০-এর দশকে নারীবাদী চিন্তাবিদদের (ফ্রাসোয়া দ্যো এবোনে, মারাই বুকিন, ডেল প্লামউড প্রমুখ) দ্বারা জেন্ডার ধারণাটি বিকাশ লাভ করে। জেন্ডার শব্দটির আভিধানিক অর্থ লিঙ্গ। কিন্তু উন্নয়নের দৃষ্টিকোণ থেকে জেন্ডার শব্দটি ভিন্ন ও ব্যাপকতর অর্থে ব্যবহৃত হয়। মূলত নারী-পুরুষের মধ্যে সমাজসৃষ্ট প্রভেদ বা পার্থক্যকে বোঝাতেই জেন্ডার ধারণার অবতারণা হয়। এছাড়া নারী ও পুরুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রেও জেন্ডার ধারণাটি ব্যবহৃত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত গ্রামীণ সমাজজীবনের আর্থ-সামাজিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে পরিবর্তন এসেছে। বর্তমানে প্রযুক্তিগত উন্নতির ফলে শহুরে জীবনের পাশাপাশি গ্রামীণ সমাজজীবনেও মানব জীবনের ধারা পাল্টে গেছে। যেমন- প্রযুক্তির অন্যতম ফল হচ্ছে বিদ্যুতের আবিষ্কার। গ্রামের ঘরে ঘরে এখন বিদ্যুতের ব্যবহার দেখা যায়। আবার প্রযুক্তিগত উন্নয়নের ফলেই গ্রামের মানুষ এখন ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশের আর্থ-সামাজিক ও সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে। ফলে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে এবং তারা আত্মসচেতন হয়ে উঠছে। এর প্রত্যক্ষ ফল হিসেবে গ্রামীণ সমাজজীবনে শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মেয়েরা উচ্চ শিক্ষায় নিজেদের শিক্ষিত করে তুলছে। এসব শিক্ষিত জনগোষ্ঠী সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরি করার সুযোগ পাচ্ছে, যা কি না গ্রামীণ সমাজজীবনের আর্থ-সামাজিক কাঠামোর ক্ষেত্রেও মৌলিক পরিবর্তন সাধন করছে। উদ্দীপকের প্রবাসী কমল দীর্ঘদিন পর গ্রামে ফিরে এসে গ্রামীণ সমাজজীবনে যে সকল পরিবর্তন লক্ষ করছেন, তা মূলত পূর্বে আলোচিত গ্রামীণ সমাজজীবনের আর্থ-সামাজিক। ও প্রযুক্তিগত পরিবর্তনকেই নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের গ্রামের মানুষের পেশা পরিবর্তনের অন্যতম কারণ হলো তথ্য-প্রযুক্তির উন্নয়ন। আমরা জানি, গ্রামীণ অর্থনীতি মূলত কৃষিনির্ভর। গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু বর্তমানে গ্রামীণ সমাজজীবনে ব্যাপক পরিবর্তন লক্ষ করা যায়। আর এ পরিবর্তন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রভৃতির মাধ্যমে প্রতিফলিত হয়। এসব পরিবর্তনের মধ্যে পেশাগত পরিবর্তন অন্যতম। এ পরিবর্তনের পেছনে তথ্য-প্রযুক্তির উন্নয়নই মূল ভূমিকা পালন করছে। বর্তমানে তথ্য-প্রযুক্তির চরম উন্নয়নের ফলে সমগ্র বিশ্ব এখন হাতের নাগালে। যেমনটা আমরা উদ্দীপকের গ্রামে দেখতে পাই। সেখানকার সমাজজীবনে বিদ্যুৎ ও ডিস-অ্যান্টেনার ব্যবহারের ফলে মানুষের জীবনধারা পাল্টে গেছে। বিভিন্ন দেশের সমাজ-সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভের ফলে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। ফলে তারা কুসংস্কার ও গোড়ামি ছেড়ে আধুনিক জীবনযাপনে আগ্রহী উঠছে। আর আধুনিক জীবনযাপনে আগ্রহী হওয়ায় গ্রামবাসীরা তাদের সনাতন পেশা কৃষি ছেড়ে অন্য পেশা গ্রহণ করছে। শুধু তাই নয়, তাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং এসকল শিক্ষিত জনগোষ্ঠী বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরি করছে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, তথ্য-প্রযুক্তির উন্নতির ফলে গ্রামবাসীদের চিন্তা-চেতনায় ব্যাপক পরিবর্তন এসেছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।