উদ্দীপকের গ্রামের মানুষের পেশা পরিবর্তনের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের গ্রামের মানুষের পেশা পরিবর্তনের অন্যতম কারণ হলো তথ্য-প্রযুক্তির উন্নয়ন। আমরা জানি, গ্রামীণ অর্থনীতি মূলত কৃষিনির্ভর। গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু বর্তমানে গ্রামীণ সমাজজীবনে ব্যাপক পরিবর্তন লক্ষ করা যায়। আর এ পরিবর্তন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রভৃতির মাধ্যমে প্রতিফলিত হয়। এসব পরিবর্তনের মধ্যে পেশাগত পরিবর্তন অন্যতম। এ পরিবর্তনের পেছনে তথ্য-প্রযুক্তির উন্নয়নই মূল ভূমিকা পালন করছে। বর্তমানে তথ্য-প্রযুক্তির চরম উন্নয়নের ফলে সমগ্র বিশ্ব এখন হাতের নাগালে। যেমনটা আমরা উদ্দীপকের গ্রামে দেখতে পাই। সেখানকার সমাজজীবনে বিদ্যুৎ ও ডিস-অ্যান্টেনার ব্যবহারের ফলে মানুষের জীবনধারা পাল্টে গেছে। বিভিন্ন দেশের সমাজ-সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভের ফলে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। ফলে তারা কুসংস্কার ও গোড়ামি ছেড়ে আধুনিক জীবনযাপনে আগ্রহী উঠছে। আর আধুনিক জীবনযাপনে আগ্রহী হওয়ায় গ্রামবাসীরা তাদের সনাতন পেশা কৃষি ছেড়ে অন্য পেশা গ্রহণ করছে। শুধু তাই নয়, তাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং এসকল শিক্ষিত জনগোষ্ঠী বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরি করছে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, তথ্য-প্রযুক্তির উন্নতির ফলে গ্রামবাসীদের চিন্তা-চেতনায় ব্যাপক পরিবর্তন এসেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের গ্রামের মানুষের পেশা পরিবর্তনের কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর