শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে প্রতিফলিত বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির উপাদানসমূহ চিহ্নিত কর।

উত্তর: উদ্দীপকে প্রতিফলিত বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির উপাদানসমূহ হলো খাদ্যাভাস, পোশাক-পরিচ্ছদ, খেলাধুলা ও লোকসংস্কৃতি। বাংলাদেশের গ্রামে সাধারণত তিন বেলা আহার করা হয়। ভাত, মাছ, ডাল, দুধ, শাকসবজি ইত্যাদি বাংলাদেশের গ্রামের মানুষের প্রধান খাদ্য। সকাল বেলায় নাস্তায় ভর্তা, পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচা মরিচ ইত্যাদি আমাদের গ্রামীণ সংস্কৃতির অংশ। পোশাক-পরিচ্ছদের ক্ষেত্রে গ্রামে পুরুষেরা পাঞ্জাবি-পায়জামা, লুঙ্গি পরিধান করে। আর মহিলারা শাড়ি, ব্লাউজ, সালোয়ার ইত্যাদি পরিধান করে। এদেশের গ্রামগঞ্জে বিভিন্ন উৎসবে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। তারমধ্যে হা-ডু-ডু, নৌকাবাইচ, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, হাঁড়িভাঙ্গা ইত্যাদি উল্লেখযোগ্য। এ খেলাধুলার পাশাপাশি গ্রামীণ সংস্কৃতির বিনোদন নির্ভর করে লোক সংস্কৃতির উপর। যাত্রাপালা, পালাগান, ভাটিয়ালী, জারিগান, সারিগান, কবিগান, পুঁথিপাঠ ইত্যাদি লোকসংস্কৃতির অন্তর্ভুক্ত। আর উদ্দীপকে এ উপাদানগুলোই প্রতিফলিত হয়েছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে প্রতিফলিত বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির উপাদানসমূহ চিহ্নিত কর।

উদ্দীপক

শিমুলিয়া গ্রামের মানুষ এখন আর যাত্রাগান, পালাগানের আসরে তেমন যায় না। তারা ঘরে বসে টেলিভিশনেই পাচ্ছে বিনোদনের সব উপকরণ। আকাশ সংস্কৃতির উত্তাল স্রোতে আমাদের মাটি ও মানুষের গান ভাটিয়ালি, জারিগান, সারিগান আজ বিলুপ্তির পথে। ঐতিহ্যবাহী শাড়ি, লুঙ্গি, ফতুয়ার জায়গা দখল করছে সালোয়ার- কামিজ, জিন্স, টিসার্ট। বিদেশি ঘরানার খাদ্যের তোড়ে 'মাছে ভাতে বাঙালি' প্রবাদটি তলিয়ে যাচ্ছে। ক্রিকেটের জোয়ারে হাডুডু, কাবাডি, গোল্লাছুট খেলার কথা সবাই ভুলতে বসেছে। ঢাকা,বোর্ড ২০১৬

উত্তর

ই-কমার্স হচ্ছে পণ্য কেনাবেচা ও আর্থিক লেনদেনের ইলেক্ট্রনিক সংস্করণ।

উত্তর

কোনো সমাজে জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি এবং গঠন-প্রকৃতির পরিবর্তনের ফলে সমাজের পারিবারিক জীবন, দলীয় জীবন ও সামাজিক জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তনের সূচনা হয়ে থাকে। বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেটুকু ভূমি রয়েছে তার তুলনায় দেশের জনসংখ্যা অনেক বেশি। এই অধিক জনসংখ্যা ও দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশের আর্থসামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন সূচিত হচ্ছে। আর এভাবেই জনসংখ্যার হ্রাস বৃদ্ধি সামাজিক পরিবর্তনের সাথে সম্পর্কিত।

উত্তর

উদ্দীপকে প্রতিফলিত বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির উপাদানসমূহ হলো খাদ্যাভাস, পোশাক-পরিচ্ছদ, খেলাধুলা ও লোকসংস্কৃতি। বাংলাদেশের গ্রামে সাধারণত তিন বেলা আহার করা হয়। ভাত, মাছ, ডাল, দুধ, শাকসবজি ইত্যাদি বাংলাদেশের গ্রামের মানুষের প্রধান খাদ্য। সকাল বেলায় নাস্তায় ভর্তা, পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচা মরিচ ইত্যাদি আমাদের গ্রামীণ সংস্কৃতির অংশ। পোশাক-পরিচ্ছদের ক্ষেত্রে গ্রামে পুরুষেরা পাঞ্জাবি-পায়জামা, লুঙ্গি পরিধান করে। আর মহিলারা শাড়ি, ব্লাউজ, সালোয়ার ইত্যাদি পরিধান করে। এদেশের গ্রামগঞ্জে বিভিন্ন উৎসবে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। তারমধ্যে হা-ডু-ডু, নৌকাবাইচ, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, হাঁড়িভাঙ্গা ইত্যাদি উল্লেখযোগ্য। এ খেলাধুলার পাশাপাশি গ্রামীণ সংস্কৃতির বিনোদন নির্ভর করে লোক সংস্কৃতির উপর। যাত্রাপালা, পালাগান, ভাটিয়ালী, জারিগান, সারিগান, কবিগান, পুঁথিপাঠ ইত্যাদি লোকসংস্কৃতির অন্তর্ভুক্ত। আর উদ্দীপকে এ উপাদানগুলোই প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে শিমুলিয়া গ্রামের সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বিশ্বায়ন হচ্ছে একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব ক্রমবর্ধমান হারে আন্তঃসম্পর্কিত এবং আন্তঃযোগাযোগের প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এবং এ প্রক্রিয়া সময়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ বাস্তবতায় পরিপত হয়েছে। বাংলাদেশে সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের প্রভাবে সংস্কৃতির অবাধ প্রবাহ লক্ষ করা যাচ্ছে। আর এ সংস্কৃতির অবাধ প্রসারের ফলে দেশের মধ্যে বিভিন্ন দেশের সংস্কৃতির প্রবেশের মাধ্যমে গোটা বিশ্বের মানুষ একই ঐক্যসূত্রে আবদ্ধ হয়েছে। এছাড়াও বিশ্বায়নের প্রভাবে দেশের সংস্কৃতি অন্য দেশে প্রকাশ পেয়েছে এবং অন্য দেশের সংস্কৃতির সাথে মিশে যেসব দেশের সংস্কৃতির অংশে পরিণত হয়েছে। তবে এক্ষেত্রে বাংলাদেশে ভিন্ন দেশের সংস্কৃতি বেশি পরিমাপে পরিলক্ষিত হচ্ছে এবং দেশীয় সংস্কৃতি আজ হুমকির সম্মুখীন। আর উদ্দীপকে এ একই চিত্র প্রতিফলিত হয়েছে। শিমুলিয়া গ্রামে বিশ্বায়নের প্রভাবে সামাজিক পরিবর্তনের স্পষ্ট ছাপ রয়েছে। সেখানকার মানুষ এখন আর ভাটিয়ালী, জারিগান, সারিগান, যাত্রাপালা, পালাগান শুনে না। তারা বর্তমানে টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানে মোহগ্রস্ত। শুধুমাত্র বিনোদন ক্ষেত্রে নয়, পোশাক-পরিচ্ছদের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। ঐতিহ্যবাহী শাড়ি, লুঙ্গি, ফতুয়ার জায়গা দখল করেছে সালোয়ার কামিজ, জিন্স, টিশার্ট। আবার খাদ্যাভ্যাসেও এসেছে পরিবর্তন। তখন তারা বিদেশি ঘরানার খাবার খায়। তাছাড়া গ্রামের ঐতিহ্যবাহী হা-ডু- ডু. কাবাডি, গোল্লাছুট খেলার পরিবর্তে সবাই ক্রিকেট খেলতে ও দেখতে পছন্দ করে। অর্থাৎ শিমুলিয়া গ্রামের লোকজন বিশ্বায়নের প্রভাবে ভিন্নদেশি সংস্কৃতিকে নিজেদের করে নিয়েছেন আর দেশীয় সংস্কৃতিকে অবলীলায় অবজ্ঞা করে যাচ্ছেন। এর ফলে শিমুলিয়া গ্রামে সামাজিক পরিবর্তন সূচিত হয়েছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।