উদ্দীপকে শিমুলিয়া গ্রামের সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে শিমুলিয়া গ্রামের সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বিশ্বায়ন হচ্ছে একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব ক্রমবর্ধমান হারে আন্তঃসম্পর্কিত এবং আন্তঃযোগাযোগের প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এবং এ প্রক্রিয়া সময়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ বাস্তবতায় পরিপত হয়েছে। বাংলাদেশে সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের প্রভাবে সংস্কৃতির অবাধ প্রবাহ লক্ষ করা যাচ্ছে। আর এ সংস্কৃতির অবাধ প্রসারের ফলে দেশের মধ্যে বিভিন্ন দেশের সংস্কৃতির প্রবেশের মাধ্যমে গোটা বিশ্বের মানুষ একই ঐক্যসূত্রে আবদ্ধ হয়েছে। এছাড়াও বিশ্বায়নের প্রভাবে দেশের সংস্কৃতি অন্য দেশে প্রকাশ পেয়েছে এবং অন্য দেশের সংস্কৃতির সাথে মিশে যেসব দেশের সংস্কৃতির অংশে পরিণত হয়েছে। তবে এক্ষেত্রে বাংলাদেশে ভিন্ন দেশের সংস্কৃতি বেশি পরিমাপে পরিলক্ষিত হচ্ছে এবং দেশীয় সংস্কৃতি আজ হুমকির সম্মুখীন। আর উদ্দীপকে এ একই চিত্র প্রতিফলিত হয়েছে। শিমুলিয়া গ্রামে বিশ্বায়নের প্রভাবে সামাজিক পরিবর্তনের স্পষ্ট ছাপ রয়েছে। সেখানকার মানুষ এখন আর ভাটিয়ালী, জারিগান, সারিগান, যাত্রাপালা, পালাগান শুনে না। তারা বর্তমানে টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানে মোহগ্রস্ত। শুধুমাত্র বিনোদন ক্ষেত্রে নয়, পোশাক-পরিচ্ছদের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। ঐতিহ্যবাহী শাড়ি, লুঙ্গি, ফতুয়ার জায়গা দখল করেছে সালোয়ার কামিজ, জিন্স, টিশার্ট। আবার খাদ্যাভ্যাসেও এসেছে পরিবর্তন। তখন তারা বিদেশি ঘরানার খাবার খায়। তাছাড়া গ্রামের ঐতিহ্যবাহী হা-ডু- ডু. কাবাডি, গোল্লাছুট খেলার পরিবর্তে সবাই ক্রিকেট খেলতে ও দেখতে পছন্দ করে। অর্থাৎ শিমুলিয়া গ্রামের লোকজন বিশ্বায়নের প্রভাবে ভিন্নদেশি সংস্কৃতিকে নিজেদের করে নিয়েছেন আর দেশীয় সংস্কৃতিকে অবলীলায় অবজ্ঞা করে যাচ্ছেন। এর ফলে শিমুলিয়া গ্রামে সামাজিক পরিবর্তন সূচিত হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে শিমুলিয়া গ্রামের সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের প্রভাব বিশ্ল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর