নাসির ও তার বন্ধুদের তাদের বাবা-মায়ের সাথে যোগাযোগ করতে পারা কোন ধরনের সামাজিক পরিবর্তনের প্রভাব? ব্যাখ্যা কর।
উত্তর: নাসির ও তার বন্ধুদের তাদের বাবা-মায়ের সাথে যোগাযোগ করতে পারা সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রভাবকে নির্দেশ করে। সমাজ পরিবর্তনের বিভিন্ন উপাদানের মধ্যে তথ্যপ্রযুক্তি অন্যতম। মূলত তথ্য আদান-প্রদানের কলাকৌশলই হলো তথ্যপ্রযুক্তি। এটি হলো প্রযুক্তিভিত্তিক এক ধরনের যোগাযোগ ব্যবস্থা। তথ্যপ্রযুক্তির বিশাল উন্নতির ফলে তথ্য প্রাপ্তি যেমন সহজলভ্য হয়েছে তেমনি বিশ্বের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা যাচ্ছে মুহূর্তের মধ্যেই। ইন্টারনেট এবং ই-মেইলের মাধ্যমে সারা বিশ্বের নাগরিক সমাজ খুব নিকটে চলে আসছে, যেন হাত বাড়ালেই ছোয়া যায়। মানুষের জীবনে প্রতিটি বিষয় এখন তথ্য ও প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। কম্পিউটার, মোবাইল, ফেসবুক হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন জীবনের যোগাযোগের অন্যতম মাধ্যম, যার ফলে সমাজজীবনে যোগাযোগের ক্ষেত্রে এসেছে অভূতপূর্ব পরিবর্তন। উদ্দীপকের নাসির ও তার বন্ধুরা উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন করলেও পিতামাতার সাথে মোবাইল, ফেসবুক ও ই-মেইলের মাধ্যমে প্রতিদিন যোগাযোগ করতে পারছে যা উপরে আলোচিত সামাজিক যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রভাবের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
নাসির ও তার বন্ধুদের তাদের বাবা-মায়ের সাথে যোগাযোগ করতে পারা কোন ধর…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর