নাসির ও তার বন্ধুদের উচ্চ শিক্ষা শেষে বর্তমান কার্যক্রম বিশ্বায়নেরই প্রভাব। তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: নাসির ও তার বন্ধুদের উচ্চ শিক্ষা শেষে বর্তমান কার্যক্রম তথা উন্নতজাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করা বিশ্বায়নেরই প্রভাব- বক্তব্যটির সাথে আমি একমত। বর্তমান বিশ্বায়নের যুগে পৃথিবীর জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বৃদ্ধিরত জনসংখ্যার সাথে খাদ্য উৎপাদন সে হারে বৃদ্ধি পাচ্ছে না। ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নতজাতের ফসল নিয়ে গবেষণা করা হচ্ছে যা স্বল্প সময়ে অধিক ফলন দানে সক্ষম হবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্য উৎপাদন সে হারে বৃদ্ধি পাচ্ছে না। ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যে বিভিন্ন ধরনের উন্নতজাতের ধান নিয়ে গবেষণা করা হচ্ছে, যা মূলত কৃষি ক্ষেত্রে বিশ্বায়নের প্রত্যক্ষ প্রভাবকে নির্দেশ করে। উদ্দীপকে দেখা যায়, নাসির ও তার বন্ধুরা কৃষি বিষয়ে উচ্চ শিক্ষা শেষে উন্নতজাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করছে, যাতে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলা যায়। তাদের উপর্যুক্ত কার্যক্রম উপর আলোচিত কৃষিক্ষেত্রে বিশ্বায়নের প্রভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
নাসির ও তার বন্ধুদের উচ্চ শিক্ষা শেষে বর্তমান কার্যক্রম বিশ্বায়নেরই…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর