উদ্দীপকে গ্রামের সামাজিক পরিবর্তন কোন কারণের প্রত্যক্ষ প্রভাবের ফল? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে গ্রামের সামাজিক পরিবর্তন প্রযুক্তিগত উপাদানের প্রত্যক্ষ প্রভাবের ফল। বাংলাদেশ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ। প্রযুক্তির উন্নতির ফলে এদেশে সামাজিক ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন সূচিত হয়েছে। মানুষের কৃষিভিত্তিক জীবনধারায় নতুন নতুন দ্রব্যসামগ্রী ও সুযোগ সুবিধার দ্বার উন্মুক্ত হয়েছে। তাছাড়া বৈজ্ঞানিক আবিষ্কার এবং কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষের কারণে শিল্পায়ন ও শহরায়ন ত্বরান্বিত হয়েছে। বর্তমানে জমি চাষে আধুনিক ট্রাক্টর এবং পাওয়ার টিলার ব্যবহৃত হচ্ছে। বিজ্ঞানের অবদানে মানুষ বিদ্যুৎচালিত মোটর বা পাম্প দিয়ে জমিতে সময়মতো ও সহজে সেচ দিচ্ছে। এমনকি ফসলকাটা ও মাড়াইয়ের ক্ষেত্রেও যন্ত্রের ব্যবহার হচ্ছে। এগুলো মূলত কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত পরিবর্তন। শুধু তাই নয় বর্তমানে কৃষকরা তাদের সকল কৃষি বিষয়ক তথ্য মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে। এর পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের ফলে পরিবহন ব্যবস্থাও অনেক সহজ হয়েছে। কৃষকরা এখন পণ্য উৎপাদন করে দ্রুত বাজারজাত করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন। মানুষ এখন সহজেই ঘরে বসে দেশ- বিদেশে, অর্থাৎ সবজায়গায় মুহূর্তের মধ্যেই মোবাইল, টেলিফোন, ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করতে পারে। উদ্দীপকে বলা হয়েছে, গ্রামের কৃষকরা চাষাবাদে ট্রাক্টর, পাওয়ার টিলার ব্যবহার করে। তারা কৃষি বিষয়ক তথ্য মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে। গ্রামে বসেই তাদের প্রবাসী আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ ও আর্থিক লেনদেন করতে পারে। উদ্দীপকে বর্ণিত এ সুবিধাগুলো উপরে আলোচিত প্রযুক্তিগত উপাদানের ফলকেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের গ্রামের সামাজিক পরিবর্তন প্রযুক্তিগত উপাদানের প্রত্যক্ষ প্রভাবের ফল।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে গ্রামের সামাজিক পরিবর্তন কোন কারণের প্রত্যক্ষ প্রভাবের ফল?…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর