উদ্দীপকের সামাজিক পরিবর্তনের সাথে বিশ্বায়ন কীভাবে সম্পর্কিত? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের সামাজিক পরিবর্তন তথা প্রযুক্তিগত পরিবর্তনের সাথে বিশ্বায়ন ওতপ্রোতভাবে জড়িত। বিশ্বায়ন এমন একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব ক্রমবর্ধমান হারে আন্তঃসম্পর্কিত এবং আন্তঃযোগাযোগের প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। বর্তমান বিশ্বে আজ যে পরিবর্তনের ছোঁয়া পরিলক্ষিত হয় তা বিশ্বায়নের ফল । আর এ পরিবর্তনে যে উপাদানটি সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে তা হলো প্রযুক্তিগত উপাদান। প্রযুক্তিগত উপাদানের ছোঁয়া লাগেনি এমন জায়গা খুঁজে পাওয়া বেশ কঠিন। কৃষি থেকে শুরু করে শিক্ষা, শিল্প, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তিগত উপাদান মুখ্য ভূমিকা পালন করছে । আর এটি সম্ভব হয়েছে বিশ্বায়নের ফলে বিশ্বায়নের ফলে পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। ফলে প্রযুক্তিগত সেবা আজ বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। আজ কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। ট্রাক্টর, পাওয়ার টিলার, মাড়াই যন্ত্র ইত্যাদি আবিষ্কার হওয়ার ফলে নিজেদের চাহিদা মিটিয়ে কৃষকরা বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করছে। শুধু তাই নয় তারা খাদ্যদ্রব্য মজুদ করতেও সক্ষম হয়েছে। এমনিভাবে বিশ্বায়নের ফলে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন সাধিত হয়েছে। মানুষ আজ মুহূর্তের মধ্যেই ঘরে বসে বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে সক্ষম হচ্ছে। ঘরে বসে মানুষ ব্যবসা পরিচালনা করছে, ঘরে বসেই পড়াশোনা করছে। আর এ সামাজিক পরিবর্তনগুলোর সাথে বিশ্বায়ন প্রক্রিয়া গভীরভাবে সম্পর্কিত। উপরের আলোচনা বিশ্লেষণ করে তাই বলা যায়, সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের প্রভাব অপরিসীম।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সামাজিক পরিবর্তনের সাথে বিশ্বায়ন কীভাবে সম্পর্কিত? যুক্ত…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর