শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রাশেদের জীবনে যে পরিবর্তন তা সামাজিক পরিবর্তনের কোন উপাদানের ফল? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের রাশেদের জীবনে যে পরিবর্তন তা সামাজিক পরিবর্তনের শিল্পায়ন নামক উপাদানের ফল। সমকালীন সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ শিল্পায়ন। শিল্পায়ন বলতে সমাজে আধুনিক যান্ত্রিক শিল্পের বিকাশকে বোঝায়। শিল্পায়ন মানুষের অর্থনৈতিক জীবনের পরিবর্তন ঘটায়। কারণ উৎপাদন যন্ত্রের উন্নতির ফলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও বৃদ্ধি পায়। জীবনযাপনের পাশাপাশি শিল্পায়নের ফলে সমাজকাঠামোতেও মৌলিক পরিবর্তন আসে। বিশেষ করে এর প্রভাবে গ্রামীণ যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠিত হয়, অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায়, মেয়েরা পুরুষের পাশাপাশি ঘরের বাইরে এসে কলকারখানায় উৎপাদনকর্মে নিয়োজিত হয়। শিল্পায়নের আরেকটি প্রত্যক্ষ ফল স্থানান্তর। সাধারণত যেসব এলাকায় শিল্পায়ন হয় সেসব এলাকায় মানুষের সমাগম বাড়ে যেমনটি উদ্দীপকের রাশেদের বেলায়ও ঘটেছে। উদ্দীপকে লক্ষণীয়, রাশেদ চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতো। কিন্তু তার গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে ইপিজেড গড়ে ওঠায় সে চাষাবাদ বাদ দিয়ে ইপিজেড কারখানায় চাকরি নেয়। পরে ইপিজেড এলাকায় বাসা নেয় । রাশেদের জীবনে এই পরিবর্তন শিল্পায়নের প্রত্যক্ষ ফল। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, শিল্পায়নের ফলে মানুষের জীবনে যে পরিবর্তন আসে তারই বাস্তব রূপ আমরা রাশেদের জীবনে দেখতে পাই।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের রাশেদের জীবনে যে পরিবর্তন তা সামাজিক পরিবর্তনের কোন উপাদা…

উদ্দীপক

নিশ্চিন্তপুর গ্রামের রাশেদ চাষাবাদ করেই জীবিকা চালাতো। গ্রামের কয়েক কিলোমিটার দূরে ইপিজেড গড়ে উঠায় রাশেদ চাষাবাদ ছেড়ে ইপিজেডের কারখানায় কাজ নেয়। গ্রামে বাবা-মাকে রেখে পরিবারসহ ইপিজেড এলাকায় বাসা নেয়। কয়েক বছরের মধ্যেই ইপিজেড এলাকায় ঘনবসতি গড়ে ওঠে। কারখানার বর্জ্যে ছোট নদীটির পানি কালো রঙ ধারণ করে। এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। অনেকেই মাদকাসক্ত।

Dhaka · 2018

উত্তর

বিশ্বায়ন এমন একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব ক্রমবর্ধমান হারে আন্তঃসম্পর্কিত এবং আন্তঃযোগাযোগের প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে।

উত্তর

নগরায়ণ হচ্ছে গ্রাম থেকে নগর বা শহরে রূপান্তরিত করার প্রক্রিয়া 1 আর স্বাভাবিকভাবেই যখন কোনো ব্যক্তি এক পরিবেশ থেকে অন্য পরিবেশে স্থানান্তরিত হয় তখন তার জীবনযাপন প্রণালিতে পরিবর্তন আসতে বাধ্য। কারণ নগরায়ণ প্রক্রিয়ার মূল উদ্দেশ্যই হলো অবস্থার উন্নতি সাধন। সাধারণত জনসংখ্যা বৃদ্ধি, স্থানের অপ্রতুলতা, যানবাহনের অসুবিধা, উন্নয়ন পরিকল্পনা ইত্যাদি কারণে নগরায়ণ ঘটে। এই প্রতিটি কারণ ব্যক্তি জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত। এজন্যই দেখা যায়, নগরায়ণ সমাজকাঠামোর পাশাপাশি মানুষের জীবনযাত্রা প্রণালিতেও ব্যাপক পরিবর্তন আনে।

উত্তর

উদ্দীপকের রাশেদের জীবনে যে পরিবর্তন তা সামাজিক পরিবর্তনের শিল্পায়ন নামক উপাদানের ফল। সমকালীন সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ শিল্পায়ন। শিল্পায়ন বলতে সমাজে আধুনিক যান্ত্রিক শিল্পের বিকাশকে বোঝায়। শিল্পায়ন মানুষের অর্থনৈতিক জীবনের পরিবর্তন ঘটায়। কারণ উৎপাদন যন্ত্রের উন্নতির ফলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও বৃদ্ধি পায়। জীবনযাপনের পাশাপাশি শিল্পায়নের ফলে সমাজকাঠামোতেও মৌলিক পরিবর্তন আসে। বিশেষ করে এর প্রভাবে গ্রামীণ যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠিত হয়, অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায়, মেয়েরা পুরুষের পাশাপাশি ঘরের বাইরে এসে কলকারখানায় উৎপাদনকর্মে নিয়োজিত হয়। শিল্পায়নের আরেকটি প্রত্যক্ষ ফল স্থানান্তর। সাধারণত যেসব এলাকায় শিল্পায়ন হয় সেসব এলাকায় মানুষের সমাগম বাড়ে যেমনটি উদ্দীপকের রাশেদের বেলায়ও ঘটেছে। উদ্দীপকে লক্ষণীয়, রাশেদ চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতো। কিন্তু তার গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে ইপিজেড গড়ে ওঠায় সে চাষাবাদ বাদ দিয়ে ইপিজেড কারখানায় চাকরি নেয়। পরে ইপিজেড এলাকায় বাসা নেয় । রাশেদের জীবনে এই পরিবর্তন শিল্পায়নের প্রত্যক্ষ ফল। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, শিল্পায়নের ফলে মানুষের জীবনে যে পরিবর্তন আসে তারই বাস্তব রূপ আমরা রাশেদের জীবনে দেখতে পাই।

উত্তর

উদ্দীপকের ইপিজেড এলাকায় উদ্ভূত পরিস্থিতির সামাজিক প্রভাব অত্যন্ত নেতিবাচক। শিল্পায়নের ফলে শহরে বা নগরে জনসংখ্যা বৃদ্ধি পায়। এ অতিরিক্ত জনসংখ্যার বাসস্থানের সমস্যা মেটানোর জন্য নগরে বস্তি এলাকা গড়ে ওঠে। নগর সমাজে এই বস্তি এলাকা থেকেই মাদক ব্যবসা, মাদকাসক্তি, ছিনতাই, রাহাজানিসহ বিভিন্ন অপরাধের সূচনা হয়। পাশাপাশি শিল্পায়নের ফলে মানুষের প্রত্যাশা ও চাহিদা বৃদ্ধি পায়। এই চাহিদা পূরণ করতে গিয়ে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। চুরি, রাহাজানি, ছিনতাই, ইভটিজিং, যৌন হয়রানি, ডাকাতি, খুনসহ নানাবিধ অপরাধ শিল্পাঞ্চলে অহরহ ঘটতে থাকে। শিল্পায়নের ফলে পানি দূষণও ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। শিল্প-কারখানার বর্জ্য সরাসরি নদীর পানিতে গিয়ে মিশছে। এই পানি দিয়ে গোসল ও পান করার ফলে মানুষ চর্মরোগ, ডায়রিয়াসহ বিভিন্ন মারাত্মক পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। ফলে প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। শিল্পায়নের আরেকটি নেতিবাচক ফল হচ্ছে এর ফলে মাদকাসক্তি বৃদ্ধি পায়। বিশেষ করে সামাজিক নিয়ন্ত্রণের শিথিলতা, কৌতূহল, বন্ধুবান্ধবের প্রভাব, হতাশা।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।