১নং চিত্রে সমাজ পরিবর্তনের কোন কারণকে দেখানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: শিল্পায়ন সমাজ পরিবর্তনের একটি অন্যতম কারণ। আর উদ্দীপকের ১নং চিত্রে সমাজ পরিবর্তনের এ কারণটিকেই দেখানো হয়েছে। শিল্পায়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝানো হয় যেখানে সমাজের উৎপাদন প্রক্রিয়াই কৃষি থেকে কারখানাভিত্তিক সমাজের সম্পর্কের দিক প্রাথমিক থেকে গৌণ স্তরের দিকে এবং শ্রম বিভাজন সাধারণ থেকে জটিলতর স্তরের দিকে ধাবিত হয়। অন্যভাবে বলা যায়, শিল্পায়ন বলতে মূলত কৃষি সমাজের আধুনিক যান্ত্রিক শিল্পের বিকাশকে বোঝায়। শিল্পায়ন অর্থনৈতিক জীবনে আমূল পরিবর্তন ঘটিয়েছে। উৎপাদন যন্ত্রের উন্নতির ফলে উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ক্ষুদ্র কুটির শিল্প ও কলকারখানা গড়ে উঠেছে। ফলে এসব কলকারখানাতে মানুষ কর্মে নিযুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। ফলে মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে। শিল্পায়নের আরেকটি আনুষঙ্গিক ফল হলো শহর ও নগরের বৃদ্ধি। এর ফলে গ্রামের লোকগুলো তাদের ভাগ্যের উন্নয়নেও কাজের সন্ধানে শহরে ধাবিত হচ্ছে। ফলে গ্রামীণ যৌথ পরিবার ভেঙে শহরে একক দম্পতিকেন্দ্রিক পরিবার গঠিত হচ্ছে। তাছাড়া মেয়েরা পুরুষের পাশাপাশি ঘরের বাইরে এসে কলকারখানায় উৎপাদন কর্মে নিয়োজিত হচ্ছে। এতে করে সমাজে অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে। আর এ বিষয়গুলো সমাজে ব্যাপক পরিবর্তন সাধন করে। তাই বলা যায় যে, শিল্পায়ন ছাড়া কোনো দেশের আর্থসামাজিক পরিবর্তন সম্ভব নয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
১নং চিত্রে সমাজ পরিবর্তনের কোন কারণকে দেখানো হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর