চিত্র-২-এ যে বিষয়টি ফুটে উঠেছে, চিত্র-১-এর বিষয়টি তার অন্যতম কারণ'-তুমি কি একমত? বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র-২-এ যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো নগরায়ণ। আর চিত্র-১-এর বিষয়টি হলো শিল্পায়ন। এ নগরায়ণের অন্যতম একটি কারণ হলো শিল্পায়ন। শিল্পায়ন বলতে মূলত কৃষি সমাজে আধুনিক যান্ত্রিক শিল্পের বিকাশকে বোঝায়। আর মানবসভ্যতার ক্রমবিকাশের ইতিহাসে একটি অনিবার্য আলোচিত বিষয় হচ্ছে নগরায়ণ। শাব্দিক অর্থে নগরায়ণ হচ্ছে গ্রামীণ অবস্থা থেকে নগর বা শহরে রূপান্তরিত করার প্রক্রিয়া। নগরায়ণ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো অবস্থার উন্নতি সাধন। জনসংখ্যা বৃদ্ধি, স্থানের অপ্রতুলতা, যানবাহনের অসুবিধা, উন্নয়ন ইত্যাদির ফলে নগরায়ণ ঘটে। বলা হয়ে থাকে নগরায়ণ শিল্পায়নের আনুষঙ্গিক ফল। মিল-কারখানা, শিল্প প্রতিষ্ঠান নগরায়ণের একটি অন্যতম বৈশিষ্ট্য। শিল্পায়ন ছাড়া নগরায়ণ হতে পারে। তবুও শিল্পায়ন নগরায়ণের গতিকে ত্বরান্বিত করে। আসলে বিষয়টি নিয়ে বিতর্ক আছে শিল্পায়ন আগে না নগরায়ণ আগে। প্রকৃতপক্ষে নগরায়ণ ও শিল্পায়ন একটি অপরটির পরিপূরক। কোনো স্থানে নগরায়ণ ঘটলে যেমন শিল্পায়ন ঘটে, অনুরূপ শিল্পায়ন ঘটলেও নগরায়ণ অবশ্যম্ভাবী। তবে শিল্পায়ন নগরায়ণের গতিকে ত্বরান্বিত করে বিধায় শিল্পায়নকে নগরায়ণের একটি অন্যতম কারণ বলা যেতে পারে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
চিত্র-২-এ যে বিষয়টি ফুটে উঠেছে, চিত্র-১-এর বিষয়টি তার অন্যতম কারণ'-…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর