উদ্দীপকে গ্রামের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কোন উপাদানের প্রত্যক্ষ প্রভাব রয়েছে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে গ্রামের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রত্যক্ষ প্রভাব রয়েছে। বর্তমান যুগকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ বলা হয়। বর্তমানে তথ্য ও প্রযুক্তির প্রভাবেই উন্নয়নের চাকা ত্বরান্বিত হচ্ছে। বাংলাদেশের সামাজিক পরিবর্তনে যার প্রভাব শিক্ষাক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাবিত হয়। রেডিও টেলিভিশনে শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার, ইন্টারনেট ভিত্তিক ই-বুক, মাল্টিমিডিয়া ক্লাস প্রভৃতি তথ্যপ্রযুক্তির অবদান। তথ্যপ্রযুক্তির নানা আবিষ্কার গ্রামীণ কৃষিক্ষেত্রকে একদিকে যেমন সহজ করেছে অন্যদিকে উৎপাদনও বাড়িয়েছে বহুগুণে। তথ্যপ্রযুক্তির কল্যাণে নানারকম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে পেশার ক্ষেত্রে বৈচিত্র্য লক্ষ করা যায়। আর এসব কর্ম ক্ষেত্রগুলোতে পুরুষের পাশাপাশি নারীরা সমানতালে কাজ করছে। অতএব নিশ্চিতভাবে বলা যায়, একটি গ্রামের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রত্যক্ষ প্রভাব রয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে গ্রামের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কোন উপাদানের প্রত্যক্ষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর