লিপি বেগমের আর্থিক উন্নতিতে সামাজিক পরিবর্তনের কোন। উপাদান প্রভাব ফেলেছে? ব্যাখ্যা কর।
উত্তর: লিপি বেগমের আর্থিক উন্নতিতে সামাজিক পরিবর্তনের যে উপাদানটি প্রভাব ফেলেছে সেটি হলো গণমাধ্যম। সামাজিক পরিবর্তন হলো আর্থসামাজিক সম্পর্কের বা সমাজ কাঠামোর পরিবর্তন। সমাজের বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভৃতি উপাদানের রূপান্তর ঘটলেই সামাজিক পরিবর্তন ঘটেছে বলা যায়। উদ্দীপকের লিপি বেগম টিলিভিশন দেখে হাঁস মুরগি ও গবাদিপশু পালনে আগ্রহী হন এবং সংসারের আর্থিক সচেতনতা ফিরিয়ে আনেন। তার আর্থিক অবস্থার পরিবর্তন সামাজিক পরিবর্তনকেই নির্দেশ করছে এবং এর পেছনে গণমাধ্যম উপাদানটি প্রত্যক্ষ ভূমিকা রেখেছে। আধুনিক সমাজের অপরিহার্য উপাদান হচ্ছে গণমাধ্যমে। পত্র-পত্রিকা, টেলিভিশন, রেডিও ইত্যাদি মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনে সক্ষম। এ বিষয়গুলো বাংলাদেশের সমকালীন সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অন্যতম কারণ হিসেবে পরিচিত। কেননা গণমাধ্যম খুব সহজেই সামাজিক আন্দোলনকে ত্বরান্বিত করতে পারে, খুব সহজেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে যেকোনো সংবাদ পৌঁছে দিতে পারে, জনগণকে সচেতন করে তুলতে পারে। উদ্দীপকের লিপি বেগমের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব লক্ষ করা যায়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
লিপি বেগমের আর্থিক উন্নতিতে সামাজিক পরিবর্তনের কোন। উপাদান প্রভাব ফ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর