লিপি বেগম তার সাংসারিক উন্নয়নের জন্য ভবিষ্যতে সামাজিক পরিবর্তনের কোন' কোন উপাদানকে কাজে লাগাতে পারেন?। মূল্যায়ন কর।
উত্তর: লিপি বেগম তার সাংসারিক উন্নয়নে ভবিষ্যতে সামাজিক পরিবর্তনের নানা উপাদানকে কাজে লাগাতে পারে বলে আমি মনে করি। সমাজ কাঠামো বা সামাজিক কাঠামোর মধ্যে সংঘটিত রদবদলই সামাজিক পরিবর্তন। উদ্দীপকের লিপি সামাজিক পরিবর্তনের জনসংখ্যা ও অর্থনৈতিক উপাদানটি তার সাংসারিক উন্নয়নের জন্য কাজে লাগাতে পারেন। জনসংখ্যা বলতে জন্মসংখ্যা, মৃত্যুসংখ্যা, বহিররাগত সংখ্যা, দেশত্যাগী সংখ্যাকে বোঝায়। জনসংখ্যায় জন্মহার, মৃত্যুহার ইত্যাদি একান্তভাবে বিবেচনায় আনতে হয়। বাংলাদেশে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। লিপি যদি তার সংসারের পরিধি বা জনসংখ্যা কম রাখতে পারেন তাহলে এ উপাদানটি তার সাংসারিক উন্নয়নে ভূমিকা রাখবে। অর্থনীতি সমাজ পরিবর্তনের একটি অন্যতম শক্তিশালী উপাদান। উৎপাদন, বণ্টন, বিনিয়োগ ইত্যাদির পারিকল্পনা সামাজিক সংগঠনের ভূমিকায় পরিবর্তন সূচনা করে। বর্তমান বিশ্বে বাজেট বার্ষিক পরিকর না আমদানি রপ্তানি নীতি, শিল্পনীতি একটি দেশের সামাজিক পরিন নের সুযোগ-সুবিধার ক্ষেত্রে খুবই অনুকূল। একে সামাজিক পরিবর্তনের নিয়ামকও বলা হয়। উদ্দীপকের মিলি সামাজিক পরিবর্তনের উপরিউক্ত উপাদানগুলোকে কাজে লাগিয়ে নিজের সাংসারিক উন্নয়ন ঘটাতে পারে বলে আমি মনে করি।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
লিপি বেগম তার সাংসারিক উন্নয়নের জন্য ভবিষ্যতে সামাজিক পরিবর্তনের কো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর