শায়লার কর্মকাণ্ড সমকালীন কোন ক্ষেত্রের পরিবর্তনকে ইঙ্গিত করছে? ব্যাখ্যা কর।
উত্তর: শায়লার কর্মকাণ্ড সমকালীন সাংস্কৃতিক ক্ষেত্রের পরিবর্তনকে ইঙ্গিত করছে। সংস্কৃতি হলো কোনো সমাজের সদস্যদের সে সমস্ত বিশ্বাস ও মূল্যবোধের সমষ্টি যা অন্যান্য সমাজ থেকে ওই সমাজের পার্থক্য নির্ণয় করে। মানুষের আচার-আচরণ, ন্যায়-অন্যায়বোধ, চিন্তাভাবনা, পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস ইত্যাদির মাধ্যমে কোনো সমাজের সাংস্কৃতিক পরিবেশ সম্পর্কে জানা যায়। সংস্কৃতির পরিবর্তনের ফলে মানুষের মানসিকতার পরিবর্তন ঘটে এবং এ পরিবর্তনই সামাজিক পরিবর্তনকে ত্বরান্বিত করে। আর বাংলাদেশের সমকালীন সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে সংস্কৃতির পরিবর্তন ব্যাপকহারে লক্ষ করা যায়। এ কারণে বাংলাদেশের আচার-অনুষ্ঠানে ব্যাপক পরিবর্তন এসেছে। যেমন- পূর্বে যে বিষয়টি লক্ষ করা যেত তা হলো পহেলা বৈশাখ, চৈত্রসংক্রান্তি, পহেলা ফাল্গুন ইত্যাদি অনুষ্ঠান। কিন্তু সমকালীন সময়ে ওই সমস্ত অনুষ্ঠানের পাশাপাশি Thirty First Night. Happy New Year, Valentines Day, April Fool ইত্যাদি অনুষ্ঠান পালন করা হয়। আর উদ্দীপকে শায়লা ও তার বন্ধু-বান্ধবদের নিয়ে যে অনুষ্ঠান পালন করে সেটা Thirty First Night। সুতরাং শায়লার কর্মকাণ্ড যে সমকালীন সাংস্কৃতিক ক্ষেত্রের পরিবর্তনকে ইঙ্গিত করে তা স্পষ্ট।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
শায়লার কর্মকাণ্ড সমকালীন কোন ক্ষেত্রের পরিবর্তনকে ইঙ্গিত করছে? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর