সমকালীন পরিবর্তনের জন্য শায়লার পালিত উৎসবই কেবল দায়ী নয় বিশ্লেষণ কর।
উত্তর: সমকালীন পরিবর্তনের জন্য শায়লার পালিত Thirty First Night উৎসবই কেবল দায়ী নয়। কেননা সাংস্কৃতিক ক্ষেত্রে সমকালীন পরিবর্তন একটি উৎসবের দ্বারা সূচিত হয় না। এর পেছনে বহুবিধ আচার-অনুষ্ঠান দায়ী। বাংলাদেশের আচার-অনুষ্ঠানে ব্যাপক পরিবর্তন এসেছে। যেমন- পূর্বে যে বিষয়টি লক্ষ করা যেত তা হলো পহেলা বৈশাখ, চৈত্রসংক্রান্তি, পহেলা ফাল্গুন ইত্যাদি অনুষ্ঠান। কিন্তু সমকালীন সময়ে ওই সমস্ত অনুষ্ঠানের পাশাপাশি Happy New year, ১৪ ফেব্রুয়ারি, এপ্রিল ফুল ইত্যাদি অনুষ্ঠান পালন করা হয়। তাছাড়া বাংলাদেশে সমকালীন সামাজিক পরিবর্তনের ফলে দেশের জনগণের খানাপিনায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। অর্থাৎ পূর্বে যেমন বাঙালিকে মাছে-ভাতে বাঙালি বলা হতো, তা দিন দিন প্রায় বিলুপ্তির পথে। তাছাড়া পূর্বে। যেমন নানা ধরনের পিঠার প্রচলন ছিল, তা সমকালীন সময়ে বিভিন্ন ফাস্টফুডে পরিবর্তিত হয়েছে। ফলে দেশের পুরনো দিনের ঐতিহ্যবাহী খাবারদাবার বিলুপ্তির পথে। এই বিষয়টিও উদ্দীপকে নির্দেশিত হয়েছে। এছাড়া বাংলাদেশে পরিবর্তনের যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষণীয় তা হলো পোশাক-পরিচ্ছদের পরিবর্তন। অর্থাৎ সমকালীন সময়ে দেশের ছেলেমেয়েরা পশ্চিমা সংস্কৃতির প্রতি আসক্ত হয়ে তাদের ন্যায় জামাকাপড় পরিধান করছে, যা দেশের সংস্কৃতির পরিবর্তন ঘটাচ্ছে। আর এই পরিবর্তনের জন্য চিত্তবিনোদনের ব্যাপক পরিবর্তনও দায়ী। সূতরাং সমকালীন পরিবর্তনের জন্য শায়লার পালিত উৎসবই কেবল দায়ী নয়, উপরিউক্ত বিষয়গুলোও দায়ী।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
সমকালীন পরিবর্তনের জন্য শায়লার পালিত উৎসবই কেবল দায়ী নয় বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর