তমালের কাঙ্ক্ষিত বিষয়টি কৃষিক্ষেত্রে দেশে ব্যাপক অবদান রেখেছে- মূল্যায়ন কর।
উত্তর: তমালের কাঙ্ক্ষিত বিষয়টি হলো তথ্য ও প্রযুক্তি। কৃষিক্ষেত্র উন্নয়নে তথ্য ও প্রযুক্তির ব্যাপক প্রভাব রয়েছে। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। তাই তথ্য প্রযুক্তি এদেশের কৃষকদের উন্নত পদ্ধতিতে চাষাবাদের জন্য তথ্য প্রদানের মাধ্যমে প্রযুক্তির ব্যবহারে তাদেরকে উৎসাহী করে তুলেছে। দেশের কৃষকেরা মোবাইল ফোন, টেলিভিশন, রেডিওর মাধ্যমে কৃষি বিষয়ে নানা ধরনের তথ্য জানতে পারছে। পূর্বে কৃষকেরা গরু ও মহিষের দ্বারা হালচাষ করত। বর্তমানে প্রযুক্তির প্রভাবে টাক্টর দ্বারা হালচাষ করছে। বর্তমানে উন্নত প্রযুক্তির ছোঁয়ায় ধান, গম কাটা এবং মাড়াইয়ের জন্য প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে। পূর্বে জমিতে কৃষক যেমন হাত দিয়ে বীজ ছিটিয়ে বপন করত, বর্তমানে তা মেশিনের মাধ্যমে। সঠিকভাবে বপন করছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে হাইব্রিড ফসল উৎপাদন করা হচ্ছে। এসব ফসল পূর্বের চেয়ে অনেক বেশি হচ্ছে। তাছাড়া এলাকাভিত্তিক কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে তা প্রযুক্তির মাধ্যমে নির্ধারণ করে বর্তমানে কৃষকেরা সেই সূত্রানুসারে চাষাবাদ করছে। বর্তমানে উন্নতমানের কীটনাশক ও সার ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল বর্তমানে কৃষি বিষয়ক অনেক অনুষ্ঠান সম্প্রসারণ করছে। এসব অনুষ্ঠানে চাষাবাদের জন্য অনেক প্রযুক্তিনির্ভর সর্বশেষ তথ্য সম্প্রসারণ করা হয়। যা কৃষকদের ফসল উৎপাদনের জন্য যথেষ্ট সহায়ক।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
তমালের কাঙ্ক্ষিত বিষয়টি কৃষিক্ষেত্রে দেশে ব্যাপক অবদান রেখেছে- মূল্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর