উদ্দীপকের ঘটনায় বাংলাদেশের সামাজিক পরিবর্তনের কোন্ দিকটি লক্ষণীয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনায় বাংলাদেশের সামাজিক পরিবর্তনের প্রভাবে সংস্কৃতিতে যে পরিবর্তন সূচিত হয়েছে সেই দিকটিই লক্ষণীয়। সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভাষা। একসময় বাংলাদেশে বাংলা ভাষাই সকল ক্ষেত্রে ব্যবহৃত হতো। কিন্তু শিল্পায়ন ও নগরায়ণের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বাংলা ভাষার চেয়ে ইংরেজি ভাষাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। যার ফলশ্রুতিতে দেশে ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। আর ইংরেজি ভাষার গুরুত্ব বেশি থাকায় শহরের লোকজন ইংরেজি ভাষায় শিক্ষাগ্রহণে আগ্রহ দেখাচ্ছে। যার বহিঃপ্রকাশ আমরা উদ্দীপকে দেখতে পাই। তাছাড়া বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের কারণে সংস্কৃতির অবাধ প্রবাহ ঘটেছে। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই, দেশি সিনেমা হলগুলোতে বিদেশি সিনেমার হিড়িক। আর বর্তমান তরুণ প্রজন্ম এটাতেই আসক্ত হয়ে পড়েছে। তারা যেন বাংলা ভাষাকে ভুলতে বসেছে। আর উদ্দীপকের ঘটনায় বাংলাদেশের সামাজিক পরিবর্তনের এ দিকটিই ফুটে উঠেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনায় বাংলাদেশের সামাজিক পরিবর্তনের কোন্ দিকটি লক্ষণীয়? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর