বাংলাদেশের বিনোদন ব্যবস্থায় শিল্পায়ন ও নগরায়ণের প্রভাব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ। এদেশের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিল্পায়ন ও নগরায়ণের ব্যাপক প্রভাব লক্ষণীয়। শিল্পায়ন ও নগরায়ণের ফলে দেশের জনগণ অন্যান্য সংস্কৃতির সাথে সম্পৃক্ত বাইরের লোকদের সাথে ব্যবসায় বাণিজ্য করার ফলে তাদের সংস্কৃতি আমাদের দেশের সংস্কৃতির ওপর নানাভাবে প্রভাব ফেলে। যার ফলে বিনোদন ব্যবস্থায় এসেছে ব্যাপক পরিবর্তন। আমাদের দেশের গ্রামীণ সমাজে বিনোদন ছিল জারি, সারি গান, যাত্রা পালা, সার্কাস প্রভৃতির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু নগরের বিকাশ ঘটার সাথে পপগান, ব্যান্ড সঙ্গীত, পার্ক প্রভৃতির বিকাশ ঘটে। আর । এগুলোই বিনোদনের কেন্দ্রস্থলে বসে আসে। আর শিল্পায়ন ও নগরায়ণের বিকাশ এবং সম্প্রসারণের ফলে এটি গ্রাম পর্যায়ে পৌছে যায়। আবার বিনোদনের একটি অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। 'আমাদের দেশে একসময় কাবাডি, গোল্লাছুট, কানামাছি প্রভৃতি খেলা হতো। কিন্তু শিল্পায়ন ও নগরায়ণের প্রভাবে এটির জায়গা এখন দখল করে নিয়েছে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, বাস্কেটবল প্রভৃতি। অর্থাৎ দেশের জনগণ শিল্পায়ন ও নগরায়ণের প্রভাবে এখন আর শুধু বিনোদনের জন্য জারি, সারি গানের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং শিল্পায়ন ও নগরায়ণের প্রভাবে দেশের জনগণ আধুনিক গান-বাজনার পাশাপাশি বিভিন্ন দেশের শিল্প সংস্কৃতি দেখার মাধ্যমে সেগুলো দিয়েও বিনোদন গ্রহণ করছে। যার প্রমাণ উদ্দীপকের বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ইংরেজি সিনেমা দেখার ঘটনা।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের বিনোদন ব্যবস্থায় শিল্পায়ন ও নগরায়ণের প্রভাব উদ্দীপকের আল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর