বেলায়েত হোসেন সোহাগ শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের জন্য যে ক্ষেত্রগুলো সম্পর্কে অবহিত হয়েছেন তার বর্ণনা দাও।
উত্তর: বেলায়েত হোসেন সোহাগ শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের জন্য যে ক্ষেত্রগুলো সম্পর্কে অবহিত হয়েছেন তা হলো শিক্ষার হার বৃদ্ধি ও শিক্ষার মান বৃদ্ধি। বাংলাদেশে সমকালীন সামাজিক পরিবর্তনের ফলে দেশে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। পূর্বে যেখানে স্কুলগামী ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল নগণ্য। আজ এ সংখ্যা প্রায় সমান, যা দেশের শিক্ষার হার বৃদ্ধি করে দিয়েছে। তাছাড়া পরিবারের প্রায় প্রতিটি শিশু এখন স্কুলে যাচ্ছে। যদিও অনেক শিশু এখনও অকালে ঝরে যাচ্ছে। তবু এ সংখ্যায় পূর্বের চেয়ে অনেক কম। তাছাড়া দেশে শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি শিক্ষার মানও বৃদ্ধি পেয়েছে। সৃজনশীল পদ্ধতিতে পড়াশুনার কারণে ছাত্রছাত্রীরা যেকোনো বিষয় সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছে, যা দেশের শিক্ষার মানকে দিন দিন আরও বৃদ্ধি করছে এবং নিজেদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বেলায়েত হোসেন সোহাগ শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের জন্য যে ক্ষেত্রগুলো স…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর