উদ্দীপকের বিষয়গুলো ছাড়াও বেশকিছু কারণে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে পরিবর্তন এসেছে মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশে সামাজিক ক্ষেত্রে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। উদ্দীপকের বিষয়গুলো ছাড়াও বেশকিছু কারণে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে পরিবর্তন এসেছে। তা হলো- ১. শিক্ষা গ্রহণের জন্য বিদেশ গমন, ২. সবার জন্য শিক্ষা এবং ৩. নিরক্ষরমুক্তকরণ। নিচে বিষয়গুলো মূল্যায়ন করা হলো- শিক্ষা গ্রহণের জন্য বিদেশ গমন :বাংলাদেশের শিক্ষার্থীরা দেশে শিক্ষা গ্রহণের পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশে গমন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সবার জন্য শিক্ষা: বাংলাদেশে সমকালীন সামাজিক পরিবর্তনের ফলে 'সবার জন্য শিক্ষা' এ স্লোগানটি অনেকাংশে বাস্তবায়িত হয়েছে। দেশের সরকার বিভিন্ন ধরনের বৃত্তি ব্যবস্থা চালুর মাধ্যমে ছাত্রছাত্রীদের আরও বেশি উৎসাহী করে তুলেছে। নিরক্ষরমুক্তকরণ: বাংলাদেশে সমকালীন সামাজিক পরিবর্তনের মধ্যে যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় তা হলো দেশের জনগণকে। নিরক্ষরমুক্তকরণ। এক্ষেত্রে দেশের যেসব বয়ঃবৃদ্ধ নারী-পুরুষ নিরক্ষর ছিল তাদেরকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষাদান করে নিরক্ষরমুক্ত করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। এছাড়া মেধাবী গরিব ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন সম্পূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বৃত্তির ব্যবস্থা করেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়গুলো ছাড়াও বেশকিছু কারণে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে পর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর