নূর মোহাম্মদ মুন্সির পরিবারে যেসব কারণে পরিবর্তন সূচিত হয়েছে তার বর্ণনা দাও।
উত্তর: নূর মোহাম্মদ মুন্সির পরিবারে যেসব কারণে পরিবর্তন সূচিত হয়েছে তা হলো মূল্যবোধ, শিল্পায়ন ও নগরের ছোঁয়া। কারণ এদের অনেকে এখন উচ্চশিক্ষায় শিক্ষিত, যা মূল্যবোধ পরিবর্তনের লক্ষণ। অনেক স্বামী-স্ত্রী শহরে বসবাস করছে, যা শিল্পায়ন ও নগরায়ণের ছোঁয়া। বাংলাদেশে সমসাময়িক সামাজিক ক্ষেত্রে পরিবারের মধ্যে মূল্যবোধের পরিবর্তন লক্ষ করা যায়। এ মূল্যবোধ থেকে মেয়েরা পরিবারের কাজের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে কাজ করার সুযোগ পাচ্ছে। যার ফলে পরিবার ও সমাজে মেয়েদের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। যা নূর মোহাম্মদ মুন্সির পরিবারে লক্ষণীয়। শিল্পায়ন ও নগরায়ণের ছোঁয়ায় বাংলাদেশে সমকালীন সামাজিক ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। অর্থাৎ শিল্পায়ন ও নগরায়ণের ছোঁয়ায় বাংলাদেশে সমকালীন সমাজব্যবস্থায় যৌথ পরিবার ভেঙে একক পরিবারে রূপ নিচ্ছে, যেমনটি ঘটেছে নূর মোহাম্মদ মুন্সির পরিবারে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
নূর মোহাম্মদ মুন্সির পরিবারে যেসব কারণে পরিবর্তন সূচিত হয়েছে তার বর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর