শুধু নূর মোহাম্মদ, মুন্সির, পরিবারের পরিবর্তন নয়, বাংলাদেশের পারিবারিক ক্ষেত্রে আরও কিছু পরিবর্তন লক্ষ করা যায় মূল্যায়ন কর।
উত্তর: শুধু নূর মোহাম্মদ মুন্সির পরিবারের মূল্যবোধ, শিল্পায়ন ও নগরায়ণের ছোঁয়ার পরিবর্তন নয়, এছাড়া বাংলাদেশের পারিবারিক ক্ষেত্রে আরও কিছু পরিবর্তন লক্ষ করা যায়। একথাটি যথার্থ ও সঠিক। বাংলাদেশে সমকালীন সামাজিক পরিবর্তনসমূহের মধ্যে পরিবারের মহিলারা তাদের কর্তব্য ও সচেতনতা সম্পর্কে পূর্বের চেয়ে অধিক সচেতনতা অর্জন করে পরিবারে ও সমাজে তাদের কর্তব্য পালনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশে সমকালীন সামাজিক পরিবর্তনসমূহের মধ্যে অন্যতম যে পরিবর্তন লক্ষ করা যাচ্ছে তা হচ্ছে ছোট পরিবার। পূর্বে যেখানে অধিকাংশ পরিবারই ছিল যৌথ, তা সমকালীন সময়ে পরিণত হয়েছে একক বা ছোট আকারের পরিবারে। বিবাহ ব্যবস্থার ক্ষেত্রেও পরিবর্তন লক্ষ করা যায়। অভিভাবকবৃন্দ বিয়েতে ছেলেমেয়েদের মতামতের গুরুত্ব দেন। অনেক ক্ষেত্রে পাত্রপাত্রী নিজেরাই নিজেদের সঙ্গী নির্বাচন করে। বহু স্ত্রী বিবাহ কমে গেলেও দরিদ্র শ্রেণির মধ্যে বারবার বিবাহ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যদিও তারা স্ত্রীদের নিয়ে বেশিদিন ঘর-সংসার করে না। সমাজে বাল্যবিবাহ এবং যৌতুক প্রথার প্রভাব কমে এসেছে। কিন্তু বিবাহ বিচ্ছেদের হার বৃদ্ধি পেয়েছে। বিবাহের আনুষ্ঠনিকতাও অনেকটা কমে গেছে। বিবাহের পর স্বামী-স্ত্রীর নতুন বাসস্থানে অর্থাৎ নয়াবাস পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে, শুধু নূর মোহাম্মদ মুন্সির পরিবারের পরিবর্তনই.. নয় বাংলাদেশের সব পরিবারের ক্ষেত্রেই পরিবর্তন লক্ষণীয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
শুধু নূর মোহাম্মদ, মুন্সির, পরিবারের পরিবর্তন নয়, বাংলাদেশের পারিবা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর