বেলাবর মতো দেশের অন্য অঞ্চলগুলোতেও বিভিন্ন কারণে পরিবর্তনের ছোঁয়া লেগেছে বিশ্লেষণ কর।
উত্তর: বেলাবর মতো দেশের অন্য অঞ্চলগুলোতেও বিভিন্ন কারণে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। নিচে কারণগুলো বিশ্লেষণ করা হলো- ১. প্রাকৃতিক কারণ: বাংলাদেশে সমকালীন সময়ে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে সামাজিক পরিবর্তন সংঘটিত হচ্ছে। ২. জৈবিক কারণ: বাংলাদেশে সামাজিক ভরবিন্যাসে রক্ত, বংশ এবং জৈবিক নির্বাচনের গুরুত্ব অনেক। ৩. জনসংখ্যাজনিত কারণ যেসব দেশে সম্পদ ও সুযোগের তুলনায় জনসংখ্যা এবং জন্মহার বেশি, সেসব দেশের সমাজব্যবস্থা মূলত উন্নত সমাজব্যবস্থা থেকে অনেক পিছিয়ে থাকে। ৪. শিক্ষা: শিক্ষা সামাজিক পরিবর্তনের অন্যতম একটি কারণ। কেননা শিক্ষা যাবতীয় অজ্ঞতা, কুসংস্কার ইত্যাদি হতে মুক্তি দিয়ে সামাজিক ও মূল্যবোধ সংশ্লিষ্ট আচরণে উদ্বুদ্ধ করে। উপরের কারণগুলো ছাড়াও সামাজিক পরিবর্তনসমূহ হলো অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন, রাজনৈতিক ও সামাজিক কারণ, সরকার ও রাজনীতি, প্রচার-প্রচারণা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, সাংস্কৃতিক কারণ, মহৎ বাক্তির ভূমিকা, অনুকরণপ্রিয়তা, ধর্মীয় চেতনা, আন্দোলন ইত্যাদি।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বেলাবর মতো দেশের অন্য অঞ্চলগুলোতেও বিভিন্ন কারণে পরিবর্তনের ছোঁয়া ল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর