সৃজনীর মা ও দাদির জীবনবোধের ভিন্নতার কারণ শনাক্ত কর
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সৃজনীর মা ও দাদির জীবনবোধের ভিন্নতার কারণ তথ্যপ্রযুক্তি। সারা বিশ্বকে হাতের মুঠোয় আনতে যে বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটা হলো তথ্যপ্রযুক্তি। বর্তমান বিশ্ব হচ্ছে তথ্যপ্রযুক্তি নির্ভর এক আধুনিক বিশ্ব। তথ্যপ্রযুক্তি বলতে সাধারণভাবে তথ্য সংরক্ষণ করা এবং একে ব্যবহার করার প্রযুক্তিকেই বোঝানো হয়। তথ্যপ্রযুক্তির বিস্ময়কর উন্নতি ঘটেছে কম্পিউটার, ডিজিটাল টেলিফোন ও সাবমেরিন ক্যাবলের সহায়তায়। আলোচনায় তাই টেলিভিশন আবিষ্কার বিশ্বসমাজকে বদলে দিয়েছে। আগে মানুষ অবসর সময় কাটাত বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সাথে গল্পগুজব করে। যেমনটা সৃজনীর দাদি করেন। আর বর্তমানে টেলিভিশনের। মাধ্যমে অনেক কিছু দেখার ও শোনার সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া বর্তমানে মানুষ সুযোগ পেলেই মোবাইল ও ইন্টারনেটে সময় কাটায়। যেমনটা ঘটেছে সৃজনীর মায়ের ক্ষেত্রে। উপরিউক্ত আলোচনায় তাই বলা যায়, সৃজনীর মা ও দাদির জীবনবোধের ভিন্নতার কারণ তথ্যপ্রযুক্তি।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
সৃজনীর মা ও দাদির জীবনবোধের ভিন্নতার কারণ শনাক্ত কর
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর