বাংলাদেশের সামাজিক পরিবর্তনে উক্ত বিষয়ের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে তথ্য ও প্রযুক্তির ইঙ্গিত রয়েছে। বাংলাদেশের সামাজিক পরিবর্তনে উক্ত বিষয়ের প্রভাব অপরিসীম। তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন এসেছে। বাংলাদেশের গ্রামের কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থায় যেমন পরিবর্তন এসেছে তেমনি শিল্প উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন এসেছে। বিভিন্ন রকম রাসায়নিক কারখানা, বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদিতে কম্পিউটারের সাহায্যে যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা হয়। এভাবে বাংলাদেশের উৎপাদন ব্যবস্থায় তথ্যপ্রযুক্তি বিরাট পরিবর্তন এনেছে। ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রেও তথ্যপ্রযুক্তির প্রভাব লক্ষণীয়। পূর্বে ব্যবসায় বাণিজ্যের বিভিন্ন কর্মকান্ডগুলো পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিল সমস্যার সম্মুখীন হতে হতো। এখন বাংলাদেশে বসেই বিশ্বের যেকোনো দেশের যেকোনো প্রতিষ্ঠানে পণ্যের অর্ডার দিতে এবং অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে তার মূল্য পরিশোধ করা যায়। তথ্যপ্রযুক্তি কর্মসংস্থানের বিশাল বাজার উন্মুক্ত করেছে। এক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা সম্পর্কিত নানা তথ্য সংগ্রহ করা যায়। বাংলাদেশে তথ্যপ্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন সূচনা করেছে। তথ্যপ্রযুক্তির ক্রমবিকাশের ফলে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। খুব দ্রুত সবার সাথে যোগাযোগ সম্ভব হয়েছে। এছাড়াও চিকিৎসা, বিনোদন ও সংস্কৃতির ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের সামাজিক পরিবর্তনে উক্ত বিষয়ের প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর