বাংলাদেশের শহরের সমাজকাঠামোর পরিবর্তনে তথ্য ও প্রযুক্তির প্রভাব অনস্বীকার্য"- অনুচ্ছেদের আলোকে বিশ্লেষণ কর
উত্তর: বাংলাদেশের শহরের সমাজকাঠামো পরিবর্তনে সবচেয়ে বেশি যে উপাদানটি কাজ করছে তা হলো তথ্য ও প্রযুক্তির প্রভাব। এমন কোনোক্ষেত্র নেই যেখানে তথ্য ও প্রযুক্তির প্রভাব লক্ষ করা যায় না। যেমন- তথ্য ও প্রযুক্তির প্রভাবে শিল্পায়ন গড়ে উঠেছে। এতে শহরের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। শিল্প-কারখানাতে উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাচ্ছে। শহরের মানুষ বিশ্বের যেকোনো দেশের যেকোনো প্রতিষ্ঠানের পণ্য ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অর্ডার দিতে পারছে এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করছে। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই আয়-উপার্জন করা যাচ্ছে। শহরের মানুষ শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ওপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়ছে। শিক্ষা সম্পর্কিত যেকোনো তথ্য ইন্টারনেটে সংগ্রহ করা যায়। কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির যাবতীয় ব্যবস্থা অনলাইনে করা সম্ভব হচ্ছে। শহরের বিভিন্ন ক্লিনিক, হাসপাতালগুলোতে প্রস্তুতির প্রভাব লক্ষণীয় মাত্রায় বেড়ে গেছে। আধুনিক যন্ত্রপাতি দ্বারা মুহূর্তেই রোগ নির্ণয় সম্ভব হচ্ছে। বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবেও শহরে ফেসবুক, টুইটার, মাইস্পেস ইত্যাদি ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। অতএব দেখা যাচ্ছে, শহরের সমাজকাঠামো পরিবর্তনে তথ্য ও প্রযুক্তির প্রভাব অনস্বীকার্য।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের শহরের সমাজকাঠামোর পরিবর্তনে তথ্য ও প্রযুক্তির প্রভাব অনস…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর