উক্ত উপাদানটি একদিকে অভিশাপ, অন্যদিকে আশীর্বাদ- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের ইঙ্গিতকৃত উপাদান হলো শিল্পায়ন। উক্ত উপাদানটি একদিকে অভিশাপ, অন্যদিকে আশীর্বাদ-আমি এ বক্তব্যের সাথে একমত। শিল্পায়ন ও নগরায়ণে মানবজীবনে বহুমুখী কল্যাণ বয়ে এনেছে। যাতায়াত, যোগাযোগ ও উৎপাদন ক্ষেত্রে প্রভূত উন্নয়নের মাধ্যমে শিল্পায়ন ও নগরায়ণ মানবসভ্যতাকে দ্রুত এগিয়ে নিয়ে চলেছে। শিল্পায়ন ও নগরায়ণ সমাজ জীবনে অনেক কল্যাণকর দিক উন্মোচিত করলেও এ দুটো অবিমিশ্র আশীর্বাদ নয়। আর্থসামাজিক ক্ষেত্রে শিল্পায়ন ও নগরায়ণ যেমন উন্নয়নের গতি সঞ্চার করে, তেমনি বয়ে আনে বহুমুখী জটিল সমস্যা। নগরায়ণ ও শিল্পায়নের ফলে নতুন নতুন । কর্মক্ষেত্র তৈরি হয়। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। শিল্পায়নের ও নগরায়ণের কারণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পায়। বিজ্ঞানের আশীর্বাদগুলো শহরে বেশি চোখে পড়ে। শিল্পায়ন ও নগরায়ণের ফলে সৃষ্ট পারিবারিক ভাঙন, সামাজিক বিচ্ছিন্নতা, বেকারত্ব, অসম অর্থনৈতিক প্রতিযোগিতা, দাম্পত্য কলহ, যান্ত্রিক ও অর্থনৈতিক জীবনব্যবস্থা মানুষের মধ্যে হতাশা ও ব্যর্থতা সৃষ্টি করে। এসব হতাশা ও ব্যর্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ মদ, জুয়া, প্রতারণা ও মাদকাসক্ত প্রভৃতি অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে পড়ে। উপরিউক্ত আলোচনায় স্পষ্ট হয় যে, শিল্পায়ন ও নগরায়ণ একদিকে অভিশাপ, অন্যদিকে আশীর্বাদ বক্তব্যটি সঠিক ও যথার্থ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উক্ত উপাদানটি একদিকে অভিশাপ, অন্যদিকে আশীর্বাদ- তুমি কি এ বক্তব্যের…
উত্তর
উত্তর
উত্তর
উত্তর