উদ্দীপকে বর্ণিত নাসিমার পরিবর্তনের ক্ষেত্রে যেসব উপাদানের সমন্বয় ঘটেছে সেগুলো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নাসিমার পরিবর্তনের ক্ষেত্রে প্রধানত শিল্পায়ন ও নগরায়ণের প্রভাবের সমন্বয় ঘটেছে। মানুষের কর্মের ক্ষেত্র তৈরি, আর্থিক সচ্ছলতা, বেকারত্ব দূর করা সম্ভব হয় নগরায়ণের মাধ্যমে। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ নগরে এসে বসবাস করছে। এছাড়াও নগরের লোকজন গ্রামের তুলনায় অধিক নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করে। কৃষি সমাজে আধুনিক যান্ত্রিক শিল্পের বিকাশকে শিল্পায়ন বোঝায়। অর্থনৈতিক জীবনে শিল্পায়ন আমূল পরিবর্তন ঘটায়। শিল্প এলাকায় মানুষের বিশাল কর্মক্ষেত্র তৈরি হয়। ফলে জীবনযাত্রার মান উন্নত হয়। সমাজে অর্থনৈতিক নির্ভরশীলতা বৃদ্ধি পায় শিল্পায়নের মাধ্যমে। রাজধানী ঢাকা শহরে অনেক শিল্পকারখানা গড়ে ওঠায় এখানে মানুষের কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি হয়েছে। উদ্দীপকে বর্ণিত নাসিমা দারিদ্র্যের কারণে গ্রাম থেকে শহরে এসে বস্তিতে বসবাস করে যা নগরায়ণকে নির্দেশ করছে। তারপর সে জীবিকার আশায় একটি গার্মেন্টসে কাজ নেয়। নাসিমার গার্মেন্টসের কাজ করা শিল্পায়নের প্রভাবেরই ফল। সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি, নগরায়ণ ও শিল্পায়নের সমন্বয়ে নাসিমার সমাজজীবনে আমূল পরিবর্তন এসেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নাসিমার পরিবর্তনের ক্ষেত্রে যেসব উপাদানের সমন্বয় ঘট…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর