চরফ্যাশনের বিষয়গুলো ছাড়াও বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে সমকালীন আরও কিছু পরিবর্তন সাধিত হয়েছে- মূল্যায়ন কর
উত্তর: চরফ্যাশনের বিষয়গুলো হলো গণতান্ত্রিক চেতনার বিকাশ ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ। এই দুটি বিষয় ছাড়াও বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে সমকালীন আরও কিছু পরিবর্তন সাধিত হয়েছে। এ সময়ে সামাজিক পরিবর্তনের ফলে রাজনীতিতে যুবক সম্প্রদায়ের নেতৃত্ব বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ পূর্বে যেমন একটি মাত্র সম্প্রদায়ই রাজনৈতিক নেতৃত্বের আসনে অধিষ্ঠিত ছিল, বর্তমানে সামাজিক পরিবর্তনের ফলে যুবক সম্প্রদায়ের নেতৃত্ব বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে সমকালীন সময়ে সামাজিক পরিবর্তনের ফলে রাজনৈতিক দলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এ সময়ে সামাজিক পরিবর্তনের ফলে যে বিষয়টি বিশেষভাবে লক্ষ করা যায় তা হলো পূর্বে যেমন রাজনৈতিক কর্মকান্ড শুধু শহরকেন্দ্রিক ছিল তা বর্তমানে গ্রামীণ পর্যায়ে পৌঁছে গেছে। তাছাড়া সমকালীন সামাজিক পরিবর্তনের ফলে রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে। দুর্নীতিবাজ আমলা, অসৎ ব্যবসায়ী, সন্ত্রাসী গডফাদার, অবৈধ অর্থসম্পদের মালিক ও লুটেরা সম্প্রদায় রাজনৈতিক দলে প্রবেশ করে রাজনীতিকে কলুষিত করছে এবং রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবে দেউলিয়াপনার পরিচয় দিচ্ছে। তারা দেশগঠন ও উন্নয়নের পরিবর্তে পরস্পর পরস্পরকে অশালীনভাবে আক্রমণ এবং অনৈতিকভাবে মামলা হামলা করছে। নৈতিক আদর্শ রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে একবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। সুতরাং দেখা যায়, চরফ্যাশনের বিষয়গুলো অর্থাৎ গণতান্ত্রিক চেতনার বিকাশ ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ ছাড়াও আরও অনেক পরিবর্তন সাধিত হয়েছে সমকালীন রাজনৈতিক ক্ষেত্রে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
চরফ্যাশনের বিষয়গুলো ছাড়াও বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে সমকালীন আরও …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর